Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
International

কান্দাহারে পাকিস্তানি বিমান হামলায় ২০ হাজার পরিবার বাস্তুচ্যুত

পাকিস্তানের বিমান হামলা ও সীমান্ত সংঘর্ষে আফগানিস্তানের কান্দাহারের স্পিন বোলদাক এলাকায় প্রায় ২০ হাজার পরিবার বাস্তুচ্যুত হয়েছে; ধ্বংস হয়েছে বহু ঘরবাড়ি, দোকান ও যানবাহন।

কান্দাহারের স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, আফগান সীমান্ত বাহিনী ও পাকিস্তানি সেনাদের মধ্যে সংঘর্ষের কারণে স্পিন বোলদাক থেকে প্রায় ২০ হাজার পরিবার বাস্তুচ্যুত হয়েছে।

কর্মকর্তারা আরো জানিয়েছেন, পাকিস্তানের নির্বিচারে বোমাবর্ষণের কারণে এই পরিবারগুলো পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং মরুভূমি ও অন্যান্য অঞ্চলে আশ্রয় নিয়েছে যেখানে মৌলিক জীবনযাত্রার সুযোগ-সুবিধা খুবই কম।

শনিবার (১৯) এক প্রতিবেদনে এ কথা জানায় আফগান সংবাদমাধ্যম তোলো নিউজ।

কান্দাহার শরণার্থী ও প্রত্যাবাসন বিভাগের উপ-প্রধান নেমাতুল্লাহ ওলফাত বলেছেন, ‘পাকিস্তানি পক্ষ স্পিন বোলদাকের ঘনবসতিপূর্ণ এলাকায় নৃশংস বোমাবর্ষণ করেছে। ফলস্বরূপ, ২০ হাজার পরিবার বাস্তুচ্যুত হয়েছে এবং আমরা তাদের সহায়তা করার জন্য কাজ করছি।

স্পিন বোলদাকের এক বাসিন্দা, যিনি যুদ্ধে বাস্তুচ্যুত হয়েছিলেন, তিনি বলেন, ‘গতকাল সকালে, আমাদের বাড়িতে একটি রকেট আঘাত হানে এবং দু’টি ঘর ধ্বংস হয়ে যায়। কিন্তু সৌভাগ্যবশত আমরা ভোরেই বাচ্চাদের বের করে এনেছিলাম।’

আরেক বাস্তুচ্যুত ব্যক্তি বলেন, ‘আমাদের প্রচুর ক্ষতি হয়েছে। এই গাড়িটি দেখুন, এটি পুড়ে গেছে। দোকানগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ক্ষয়ক্ষতির সম্পূর্ণ পরিমাণ এখনো অজানা।’

স্পিন বোলদাকে সংঘর্ষের সময় ২১০ জন বেসামরিক হতাহতের পাশাপাশি ৮০টি বাড়ি এবং ৫০টি দোকান ধ্বংস করা হয়েছিল এবং পাকিস্তানি গোলাবর্ষণ এবং বিমান হামলার কারণে ১০টি গাড়ির ডিলারশিপ ক্ষতিগ্রস্ত হয়েছিল।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button