USA

ক্যালিফোর্নিয়ায় ক্লিনিকের কাছে বোমা বিস্ফোরণে নিহত ১

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংসে একটি প্রজনন স্বাস্থ্যসেবা কেন্দ্রের কাছে গতকাল শনিবার বোমা বিস্ফোরণে একজন নিহত এবং অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনাকে ‘ইচ্ছাকৃত সন্ত্রাসী কার্যক্রম’ বলেছে এফবিআই।

তদন্তে এক সন্দেহভাজনকে চিহ্নিত করেছে কর্তৃপক্ষ। তবে তারা আর কাউকে খুঁজছে না বলে সাংবাদিকদের জানিয়েছেন এফবিআইয়ের লস অ্যাঞ্জেলেস কার্যালয়ের সহকারী পরিচালক আকিল ডেভিস। তিনি এ বিষয়ে আর কোনো তথ্য দেননি।

ঘটনার বর্ণনায় আকিল ডেভিস বলেন, ক্লিনিকের বাইরে বিস্ফোরণে একটি গাড়ি টুকরা টুকরা হয়ে যায়। নিহত ব্যক্তি ওই গাড়ির কাছে ছিলেন। ক্লিনিকটি আমেরিকান রিপ্রোডাক্টিভ সেন্টার পরিচালিত।

পাম স্প্রিংস শহরটি লস অ্যাঞ্জেলেস থেকে ১৬০ কিলোমিটার পূর্বে। শহরের মেয়র রন ডিহার্ট বলেছেন, স্থানীয় সময় বেলা ১১টার আগে বোমাটি বিস্ফোরিত হয়। বোমাটি ক্লিনিকের কাছে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির ভেতরে অথবা পাশে রাখা ছিল।

ডেভিস বলেন, ‘ভুল হওয়ার কোনো অবকাশই নেই, এটা একটি ইচ্ছাকৃত সন্ত্রাসী কার্যক্রম।’

এফবিআই এখন তদন্ত করে দেখছে এটি আন্তর্জাতিক সন্ত্রাসী কার্যক্রম, নাকি দেশের ভেতরের কেউ করেছে।

তদন্তে যিনি সন্দেহভাজন হিসেবে চিহ্নিত, নিহত ব্যক্তির সঙ্গে তাঁর কোনো সম্পর্ক আছে কি না, সে বিষয়ে কোনো মন্তব্য করেননি আকিল ডেভিস।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button