Science & Tech

চাঁদের দূরবর্তী অংশে অগ্ন্যুৎপাত

কোটি কোটি বছর আগে চাঁদের দূরবর্তী ‘রহস্যময়’ একটি অংশে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হয়েছিল। ঠিক যেমন এখন আমরা পৃথিবীতে অগ্ন্যুৎপাত দেখতে পাই। এমনটাই বলছে নতুন এক গবেষণা। নেচার অ্যান্ড সায়েন্স জার্নালে গবেষণার ফল প্রকাশিত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গবেষকরা চাঁদের মাটি বিশ্লেষণ করে দেখেছেন। চীনের ‘চ্যাং’ই-৬’ প্রথম মহাকাশযান চাঁদের সামান্য দূরবর্তী দিক থেকে পাথর ও নমুনা নিয়ে ফিরে এসেছে, যেখানের অবস্থা সম্পর্কে এখনো তেমন ধারণা নেই পৃথিবীতে। দুটি পৃথক দল সেখানে আগ্নেয়গিরির শিলার টুকরো খুঁজে পেয়েছে, যা প্রায় ২.৮ বিলিয়ন বছরের পুরনো। একটি টুকরো আরো প্রাচীন, ৪.২ বিলিয়ন বছর আগের। অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের গ্রহ আগ্নেয়গিরি বিশেষজ্ঞ ক্রিস্টোফার হ্যামিল্টন বলেছেন, চাঁদের দূরবর্তী অঞ্চল থেকে নমুনা সংগ্রহ করা সত্যিই গুরুত্বপূর্ণ। কারণ এটি এমন একটি অঞ্চল, যেখানকার তথ্য আমাদের কাছে নেই।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button