Bangladesh

জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ ফের বাড়ল

ছয়টি সংস্কার কমিশনের সুপারিশ বিবেচনা ও গ্রহণের জন্য এই কমিশনকে দায়িত্ব দেয়া হয়। এর ধারাবাহিকতায় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করে সংস্কারের বিষয়ে রাজনৈতিক ঐকমত্যে আসছে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আরো এক মাস বাড়িয়েছে সরকার।

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, এই কমিশনের মেয়াদ আগামী ১৫ অক্টোবর পর্যন্ত বাড়ানো হলো।

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, ‘সরকার ১২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে জারিকৃত প্রজ্ঞাপন এস আর ও নম্বর ৫৫-আইন/২০২৫ দ্বারা গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ ১৫ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত বর্ধিত করিল। ইহা অবিলম্বে কার্যকর হইবে।’

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছয় মাস সময় দেয়া হয়েছিল। সে হিসাবে গত ১৫ আগস্ট এই কমিশনের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।

কমিশনের কাজ শেষ না হওয়ায় প্রথম দফায় ১৫ সেপ্টেম্বর পর্যন্ত মেয়াদ বাড়ায় সরকার। এখন দ্বিতীয় ধাপে কমিশনের মেয়াদ ১৫ অক্টোবর পর্যন্ত বাড়ানো হলো।

ছয়টি সংস্কার কমিশনের সুপারিশ বিবেচনা ও গ্রহণের জন্য এই কমিশনকে দায়িত্ব দেয়া হয়। এর ধারাবাহিকতায় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করে সংস্কারের বিষয়ে রাজনৈতিক ঐকমত্যে আসছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button