Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
USA

ট্রাম্পের বিরুদ্ধে তদন্তকারীরা চাকরিচ্যুত

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের ১২ জন আইনজীবীকে চাকরি থেকে বরখাস্ত করেছে ট্রাম্প প্রশাসন। এই কর্মকর্তারা ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দুটি অপরাধমূলক মামলার তদন্তে জড়িত ছিলেন বলে জানা গিয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানায় বিবিসি।

পাশাপাশি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইডের কয়েকজন সিনিয়র কর্মকর্তাকে ছুটিতে পাঠানো হয়েছে। তারা প্রেসিডেন্টের নির্বাহী আদেশ প্রতিপালন না করার চেষ্টা করছিলেন বলে অভিযোগ আনা হয়েছে। তবে ছুটিকালীন সময়ে তারা পূর্ণ বেতন ও অন্য সুবিধা পেতে থাকবেন।

চাকরি থেকে বরখাস্ত হওয়া আইনজীবীরা ট্রাম্পের বিরুদ্ধে নথি গোপন করা এবং ২০২০ সালের মার্কিন নির্বাচনের ফল উল্টানোর প্রচেষ্টার অভিযোগে মামলার তদন্তে অংশ নিয়েছিলেন।

এই আইনজীবীরা বিশেষ পরামর্শক জ্যাক স্মিথের তদন্ত দলের সদস্য ছিলেন। যাদের মধ্যে কয়েকজন সরকারি দুর্নীতি এবং জাতীয় নিরাপত্তা বিষয়ে অভিজ্ঞ আইনজীবী। তারা একাধিক প্রশাসনের অধীনে কাজ করেছেন এবং এই মামলাগুলোর তদন্তের জন্য মনোনীত হয়েছিলেন।

এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগের ভিত্তিতে এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এই মামলাগুলো করা হয়েছিল।

ট্রাম্প জানান, তার প্রশাসনের আইন বিভাগের ওপর রাজনৈতি প্রভাব রয়েছে এবং তিনি তা পরিপূর্ণ সংস্কার করতে চান। যা তিনি নির্বাচনি প্রচারের সময় ঘোষণা করেছিলেন, তিনি পুনরায় নির্বাচিত হলে এই বিভাগের পূর্ণ সংস্কার করবেন।

তবে স্মিথ প্রকাশ্যে ট্রাম্প প্রশাসনের পদক্ষেপ নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘ট্রাম্পের দাবি যে আমার সিদ্ধান্তগুলো বাইডেন প্রশাসন বা অন্যান্য রাজনৈতিক কুকীর্তি দ্বারা প্রভাবিত হয়েছিল, তা এক কথায় হাস্যকর।’

এ ছাড়াও সোমবার ওয়াশিংটন ডিসির শীর্ষ ফেডারেল প্রসিকিউর জানান, ক্যাপিটল হিল দাঙ্গার মামলাগুলোর চার্জিং সিদ্ধান্ত নিয়ে একটি অভ্যন্তরীণ পর্যালোচনা শুরু করা হয়েছে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button