Trending

ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিদল

দুই দিনের সফরে ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রের একটি বাণিজ্য প্রতিনিধিদল। প্রতিনিধিদলের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত ২০% বাড়তি শুল্ক আরো কমানোর বিষয়ে আলোচনা করা হবে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বাণিজ্যসচিব মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ‘তাদের সফরকালে বাংলাদেশের ওপর আরোপিত শুল্ক আরও কমানোর বিষয়ে আলোচনা হবে।

ইউএসটিআরের প্রতিনিধিদল দুই দিনের সফরে ১৪ সেপ্টেম্বর ঢাকায় আসবে। বাংলাদেশের ওপর আরোপিত শুল্কহার আরো কমানোর বিষয়ে তাদের সঙ্গে নেগোসিয়েশন করব।’

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ইউএসটিআর কর্মকর্তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে বাণিজ্য চুক্তির একটি খসড়া তৈরি করা হয়েছে। নতুন করে নেগোশিয়েশনে দুই পক্ষ একমত হলে, খসড়ায় প্রয়োজনীয় সংশোধন এনে তা চূড়ান্ত করা হবে।

এর আগে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান সাংবাদিকদের জানান, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের ওপর আরোপিত রেসিপ্রোকাল ডিউটি ২০% থেকে কমিয়ে ১৫% নির্ধারণের বিষয়ে দুই দেশের মধ্যে নেগোশিয়েশন চলছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button