Bangladesh

নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী ভারত যাচ্ছেন আগামীকাল

প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল শনিবার নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। প্রধানমন্ত্রীর স্পিস রাইটার এম নজরুল ইসলাম এমন তথ্য জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী শনিবার সকাল ১১টায় নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন এবং নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেয়া শেষে ১০ জুন দুপুরে দেশে ফিরবেন।
এর আগে গত বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টেলিফোনে আলাপকালে তাঁর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান। শেখ হাসিনা এ আমন্ত্রণ গ্রহণ করেন। আগামী ৮ জুন মোদির শপথ নেওয়ার কথা রয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button