International

পাকিস্তানে বন্দুকধারীদের হামলা, ১১ পুলিশ নিহত

পাকিস্তানের পাঞ্জাবে বন্দুকধারীদের হামলায় অন্তত ১১ পুলিশ নিহত ও ৭ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার প্রদেশের রহিম ইয়ার খান এলাকার কাচা শহরে এ হামলা চালানো হয়। খবর রয়টার্সের।

পুলিশ জানিয়েছে, ডাকাতের সন্ধানে রহিম ইয়ার খান এলাকার মরুভূমিতে টহল দিচ্ছিলেন ওই পুলিশ সদস্যরা। এ সময় তাদের ওপর দস্যুরা রকেট লঞ্চার দিয়ে গাড়িতে হামলা চালায়। ধারণা করা হচ্ছে, তারা ডাকাত, কোনো সশস্ত্র গোষ্ঠী সদস্য নয়।

পাকিস্তানের পাঞ্জাব ও সিন্ধু প্রদেশে ডাকাত দমনে প্রায়ই অভিযান চালায় দেশটির নিরাপত্তা বাহিনী। এই ডাকাতেরা গ্রাম ও জঙ্গল এলাকায় গা ঢাকা দিয়ে থাকে। কখনও কখনও তারা মুক্তিপণের মাধ্যমে অর্থ উপার্জনের জন্য অপহরণ করে। সাম্প্রতিক মাসগুলোতে হামলায় তারা বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাকেও হত্যা করেছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button