Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
International

পুতিনের ওপর শি জিনপিংয়ের ‘বড় প্রভাব’ থাকতে পারে : ট্রাম্প

আগামী কয়েক সপ্তাহের মধ্যে হাঙ্গেরিতে পুতিনের সাথে বৈঠকের কথা ছিল ট্রাম্পের। তবে মঙ্গলবার তিনি সেই বৈঠক বাতিল করেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার (২২ অক্টোবর) বলেছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর চীনের নেতা শি জিনপিংয়ের ‘বড় প্রভাব’ থাকতে পারে। দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্র ও চীনের নেতৃত্বের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকের কয়েক দিন আগে তিনি এই কথা বলেছেন।

হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেছেন, ‘আমি মনে করি, তিনি (শি) পুতিনের ওপর বড় প্রভাব রাখতে পারেন। তিনি একজন সম্মানিত ব্যক্তি। খুব শক্তিশালী নেতা। বিশাল দেশ। হ্যাঁ, তার বড় প্রভাব থাকতে পারে। আর আমরা অবশ্যই রাশিয়া ও ইউক্রেন বিষয়ে আলোচনা করব।’

ওয়াশিংটন থেকে এএফপি জানিয়েছে, পুতিনের সাথে ব্যক্তিগত সম্পর্কের ওপর ভর করে ইউক্রেন শান্তি চুক্তিতে পৌঁছাতে চেয়েছিলেন ট্রাম্প। তবে বারবার হতাশ হয়েছেন তিনি।

ট্রাম্প বলেন, ‘প্রতিবার পুতিনের সাথে আমার ভালো আলোচনা হয়, কিন্তু তারপর আর কিছুই এগোয় না।’

আগামী কয়েক সপ্তাহের মধ্যে হাঙ্গেরিতে পুতিনের সাথে বৈঠকের কথা ছিল ট্রাম্পের। তবে মঙ্গলবার তিনি সেই বৈঠক বাতিল করে বলেন, ‘আমি কোনো অর্থহীন বৈঠক করতে চাই না।’

মস্কো সাড়ে তিন বছরেরও বেশি সময় ধরে ইউক্রেনে পূর্ণমাত্রায় আগ্রাসন চালাচ্ছে। এটি বন্ধে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও রুশ প্রেসিডেন্ট পুতিনের সাথে আলোচনার মাধ্যমে সমাধান খুঁজছেন ট্রাম্প।

তবে রুশ নেতাকে একঘরে করে রাখার পশ্চিমা নীতি থেকে ট্রাম্প সরে আসলেও এখন পর্যন্ত শান্তিচুক্তির পথে তেমন কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button