Bangladesh

‘পুলিশি হামলার’ প্রতিবাদে কর্মবিরতির ডাক শিক্ষকদের হাসনাতের সমর্থন

অন্তর্বর্তী সরকারকে ‘মোনাফেক’ আখ্যা দিয়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষকদেরকে রাজপথ না ছাড়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

বাড়িভাড়া প্রদান, চিকিৎসা ও উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে ডাকা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটার প্রতিবাদে সোমবার থেকে সারা দেশে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।

কর্মবিরতির পাশাপাশি ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারেও তাদের লাগাতার অবস্থান কর্মসূচি চলবে বলেও জানিয়েছেন তারা।

রোববার বিকেলে শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী ঘোষণা দিয়ে বলেন, ‘আজ যে পুলিশি হামলা হয়েছে, আমরা তার তীব্র নিন্দা জানাই।’

তিনি আরো বলেন, দেশের সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গলবার থেকে আমাদের কর্মবিরতির যে ঘোষণা ছিল, আমরা সিদ্ধান্ত নিয়েছি পুলিশের হামলার প্রতিবাদে কর্মবিরতি একদিন এগিয়ে নিয়ে আসার। আমরা ঘোষণা করতে চাই, সোমবার থেকে সারা দেশের ৩০ হাজার এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত লাগাতার কর্মবিরতি চলবে।

এদিকে, অন্তর্বর্তী সরকারকে ‘মোনাফেক’ আখ্যা দিয়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষকদেরকে রাজপথ না ছাড়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থানরত শিক্ষক-কর্মচারীদের সাথে সংহিত প্রকাশ করে তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত না আপনাদের দাবি করা বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা এই মোনাফেক অন্তর্বর্তী সরকার মেনে নেবে, ততক্ষণ পর্যন্ত আপনারা রাজপথ ছাড়বেন না। এটা রাষ্ট্রের কাছে কোনো ভিক্ষা নয়, এটা রাষ্ট্রের কাছে আপনাদের অধিকার।

এর আগে, রোববার দুপুরে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ করে অবস্থান নিলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ওপর লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে পুলিশ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button