Trending

প্রবাসী আয়ে শীর্ষে ঢাকা, চট্টগ্রাম দ্বিতীয়

বিদেশ থেকে পাঠানো অর্থ যেসব জেলার ব্যাংকের শাখাগুলোতে বেশি এসেছে, তাদের চলতি অর্থ-বছরের (২০২৪-২৫) সাত মাসের (জুলাই-জানুয়ারি) তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। সেখানে প্রবাসী আয়ের শীর্ষে রয়েছে ঢাকা জেলা। পরের শীর্ষ অবস্থানে রয়েছে চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেট জেলা।

অবশ্য দেশের আটটি বিভাগের মধ্যে চট্টগ্রামের ছয় জেলাই রয়েছে প্রবাসী আয়ের শীর্ষ দশের তালিকায়। এই বিভাগের মোট ১১টি জেলার মধ্যে চট্টগ্রাম রয়েছে শীর্ষ তালিকার দ্বিতীয়তে। এ ছাড়া শীর্ষে আছে কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী ও চাঁদপুর। তবে, সবচেয়ে কম প্রবাসী আয় এসেছে একই বিভাগের বান্দরবান জেলায়।

চলতি অর্থ-বছরের (২০২৪-২৫) জুলাই থেকে জানুয়ারি মাস পর্যন্ত সাত মাস বাংলাদেশ ব্যাংকের জেলাভিত্তিক হালনাগাদ রেমিট্যান্স বা প্রবাসী আয়ের তথ্য বলছে এসব কথা। সেখানে দেখা গেছে, গত সাত মাসে প্রবাসীরা দেশে এক হাজার ৫৯৬ কোটি ১১ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ পাঠিয়েছেন। এর মধ্যে আলোচিত সাত মাসে প্রবাসী আয় ঢাকা বিভাগে এসেছে ৭৭৮ কোটি ৭৮ লাখ ডলার। যা শীর্ষ স্থানে উঠে এসেছে। এই বিভাগের মোট ১৩টি জেলার মধ্যে ঢাকা রয়েছে শীর্ষ তালিকার প্রথমে। আলোচিত সাত মাসে ঢাকা জেলায় প্রবাসী আয় এসেছে ৫২৮ কোটি ৭৭ লাখ ডলার। একই বিভাগের টাঙ্গাইল জেলায় প্রবাসী আয় এসেছে ৩২ কোটি ৫৬ লাখ ডলার। যা দেশের মধ্যে শীর্ষ নবম অবস্থানে আছে। 

এছাড়া অন্যান্য বিভাগের মধ্যে গত সাত মাসে চট্টগ্রাম বিভাগের এসেছে ৪৩৮ কোটি ৪৯ লাখ ডলার, সিলেটের ১৪৩ কোটি ৫২ লাখ ডলার, খুলনায় ৭৪ কোটি ১৯ লাখ ডলার, রাজশাহীতে ৫৭ কোটি ৪৯ লাখ ডলার, বরিশালে ৪৪ কোটি ৭৫ লাখ ডলার, ময়মনসিংহে ৩৩ কোটি ১৬ লাখ ডলার এবং রংপুরে ২৫ কোটি ৭৪ লাখ ডলার।

অপরদিক প্রবাসী আয়ের শীর্ষ দশের তালিকায় রয়েছে চট্টগ্রাম বিভাগের ছয় জেলা। আলোচিত সাত মাসে এই বিভাগে প্রবাসী আয় এসেছে ৪৩৮ কোটি ৪৯ লাখ ডলার। এগুলোর মধ্যে চট্টগ্রাম জেলায় প্রবাসী আয় এসেছে ১২৮ কোটি ৩৮ লাখ ডলার। এছাড়া কুমিল্লা জেলায় ৮৬ কোটি ২৫ লাখ ডলার, নোয়াখালীতে ৪৮ কোটি ৬৪ লাখ ডলার, ব্রাহ্মণবাড়িয়ায় ৪৬ কোটি পাঁচ লাখ ডলার, ফেনীতে ৪৫ কোটি ১৫ লাখ ডলার এবং চাঁদপুরে ৪৩ কোটি ১৩ লাখ ডলার প্রবাসী আয় এসেছে। সে হিসেবে, চট্টগ্রাম বিভাগে কুমিল্লা দ্বিতীয় এবং দেশের মধ্যে তৃতীয় অবস্থানে আছে। এরপর নোয়াখালী পঞ্চম, ব্রাহ্মণবাড়িয়া ৬ষ্ঠ, ফেনী সপ্তম ও অষ্টম অবস্থানে আছে চাঁদপুর। একই বিভাগের বান্দরবান জেলায় প্রবাসী আয় এসেছে এক কোটি ২৭ লাখ ডলার। যা দেশের ৬৪ জেলার মধ্যে সর্বনিম্ন এটি। সবনিম্নে দ্বিতীয়তে রয়েছে রংপুর বিভাগের লালমনিরহাট। এই জেলায় প্রবাসী আয় এসেছে এক কোটি ৪৩ লাখ ডলার।

এছাড়া সিলেট বিভাগে রয়েছে দুটি জেলা। এর মধ্যে সিলেট জেলায় প্রবাসী আয় এসেছে ৭৩ কোটি পাঁচ লাখ ডলার। যা দেশের মধ্যে শীর্ষ চতুর্থ অবস্থানে আছে। একই বিভাগের মৌলভীবাজার জেলায় প্রবাসী আয় এসেছে ৩০ কোটি ৭৮ লাখ ডলার। যা দেশের মধ্যে দশম অবস্থানে আছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button