Trending

বাড়ছে পথশিশু, অধিকাংশই ভুগছে অপুষ্টি ও মাদকে

আজ ২ অক্টোবর বিশ্ব পথশিশু দিবস। পথশিশু বা ছিন্নমূল শিশু-কিশোরদের পুনর্বাসন এবং তাদের জীবনমান উন্নত করার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে বিশ্বের অন্য দেশগুলোর মতো বাংলাদেশেও দিবসটি পালিত হয়। ধারণা করা হয় দেশে ছয় লাখের বেশি পথশিশু আছে। আর এদের ৭৫ ভাগই রাজধানী ঢাকায় বাস করে। বর্তমানে আশঙ্কাজনকহারে বাংলাদেশে পথশিশুর সংখ্যা বেড়ে চলছে। আর এদের বেশির ভাগই অপুষ্টি, যৌনরোগ ও মাদকের নেশায় আক্রান্ত। বাংলাদেশ শিশু অধিকার ফোরামের তথ্যে, পথশিশুদের ৮৫ ভাগই কোনো না কোনোভাবে মাদক সেবন করে। পথশিশুরা জীবনের সবচেয়ে মৌলিক সুযোগ-সুবিধা যেমন ঘুমানোর জন্য বিছানা এবং নিরাপত্তা ও স্বস্তির জন্য দরজা বন্ধ করে রাখা যায় এমন একটি ঘর থেকে বঞ্চিত। তারা খোলা জায়গায় থাকে ও ঘুমায়। বেশির ভাগ শিশু বাস টার্মিনাল, ট্রেন স্টেশনের মতো জায়গায় পাটের ব্যাগ বা শক্ত কাগজে ঘুমায়। রাস্তায় থাকা এসব শিশু সবচেয়ে বেশি নির্যাতন ও হয়রানির শিকার হয়। শহরে দুবেলা দুমুঠো খেয়ে পড়ে থাকতে তারা কুলি, হকার, রিকশাশ্রমিক, ফুল বিক্রেতা, আবর্জনা সংগ্রহ, হোটেলশ্রমিক, বিড়িশ্রমিক, ঝালাই কারখানার শ্রমিক হিসেবে ঝুঁকিপূর্ণ কাজ করে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button