Bangladesh

বিএনপির সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন চব্বিশের শহীদ পরিবারের সদস্যরা

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ‘চব্বিশের গণঅভ্যুতথানে’ নিহত শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে এক ভার্চুয়াল সাক্ষাতে এ অঙ্গীকার ব্যক্ত করেছেন।

‘চব্বিশের গণঅভ্যুতথানে’ নিহত শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তারা দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে এক ভার্চুয়াল সাক্ষাতে এ কথা বলেন।

সাক্ষাৎকালে ‘চবিবশের শহীদ পরিবারের’ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন শহীদ ওয়াসিমের বাবা শফি আলম, শহীদ মাহমুদুর রহমানের বোন (জুলাই ঘোষণাপত্র পাঠকারী) সাবরিনা আফরোজ সেবন্তী, শহীদ মাহমুদুর রহমান সৈকতের বাবা মাহবুবুর রহমান এবং শহীদ ফয়সাল আহম্মদ শান্তর বাবা মো: জাকির হোসেন। এছাড়া ‘চব্বিশের জুলাই গণআন্দোলন’ চলাকালে আহত মো: ফারহান জামিলও উপস্থিত ছিলেন।

এ সময় বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন এবং সম্প্রতি বিএনপিতে যোগদানকারী শহীদ মীর মুগ্ধের ছোট ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ উপস্থিত ছিলেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button