Trending

ভারতে ব্যাংক থেকে সাড়ে ১৬ কোটি রুপি সরাল হ্যাকাররা

বিশ্বজুড়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ডিজিটাল লেনদেন যত বাড়ছে, সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সাইবার চুরিও। এবার ভারতের একটি ব্যাংকে সাইবার হামলা চালিয়ে ১৬ কোটি ৫০ লাখ রুপি হাতিয়ে নিয়েছে দুষ্কৃতকারীরা। দেশটির নৈনিতাল ব্যাংকের নয়ডা শাখায় এই সাইবার হামলা চালানো হয়। এরপর ৮৯টি বিভিন্ন হিসাবে এই অর্থ স্থানান্তর করা হয়।

এনডিটিভির সংবাদে বলা হয়েছে, হ্যাকাররা নৈনিতাল ব্যাংকের নয়ডা শাখা ব্যবস্থাপকের আইডি চুরি করে ব্যাংকের রিয়াল টাইম গ্রস সেটেলমেন্ট বা আরটিজিএস ব্যবস্থায় ঢুকে গত ১৬ থেকে ২০ জুনের মধ্যে ১৬ কোটি ৫০ লাখ রুপি হাতিয়ে নেয়।

নৈনিতাল ব্যাংকের তথ্য-প্রযুক্তি ব্যবস্থাপক সুমিত কুমার শ্রীবাস্তব পুলিশের সাইবার ক্রাইম বিভাগে এ বিষয়ে অভিযোগ জানিয়েছেন। অভিযোগে তিনি বলেন, জুন মাসের হিসাব মেলানোর সময় এই সাইবার চুরির বিষয়টি নজরে আসে।

গত ১৭ জুন আরটিজিএস ব্যবস্থার নিয়মিত নিরীক্ষা করতে গিয়ে দেখা যায়, তিন কোটি ৬০ লাখ ৯৪ হাজার রুপির গরমিল আছে।

টানা কয়েক দিন নিরীক্ষার পর আরো বেশি অর্থের গরমিল ধরা পড়ে। এরপর দেখা যায়, মোট ১৬ কোটি ৫০ লাখ রুপির গরমিল আছে।

ডিজিটাল লেনদেন যত বাড়ছে, জালিয়াতিও তত বাড়ছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ইন্ডিয়ান সাইবার ক্রাইম কো-অর্ডিনেশন সেন্টারের (আইফোর সি) বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, গত তিন বছরে (২০২১-২৩) সাইবার প্রতারণার মাধ্যমে ভারতের মানুষের ১০ হাজার ৩৯০ কোটি রুপি হাতিয়ে নিয়েছে দুষ্কৃতকারীরা, যার মধ্যে উদ্ধার হয়েছে মাত্র ১০ শতাংশ।

সেই সঙ্গে নৈনিতাল ব্যাংকের মতো প্রাতিষ্ঠানিক পর্যায়েও এমন হ্যাকিং হচ্ছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button