Science & Tech

ভিনগ্রহের প্রাণী খোঁজা হবে নতুন উপায়ে

মহাবিশ্বের অন্য কোনো স্থানে ভিনগ্রহের প্রাণী বা এলিয়েনের অস্তিত্ব রয়েছে বলে দীর্ঘদিন ধরেই ধারণা করছেন অনেক বিজ্ঞানী। ভিনগ্রহের প্রাণীদের সন্ধান পেতে নানা ধরনের কৌশল নিয়ে কাজও করছেন তাঁরা। তবে সফলতা না আসায় এবার ভিনগ্রহের প্রাণীদের সন্ধান পেতে নতুন এক কম্পিউটার মডেল তৈরি করেছেন বিজ্ঞানীরা।

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্পদার্থবিদ ড্যানিয়েল আপাইয়ের নেতৃত্বে একদল বিজ্ঞানী নতুন এই কম্পিউটার মডেল তৈরি করেছেন। বিজ্ঞানীদের তথ্যমতে, সৌরজগতের বাইরে থাকা নক্ষত্রকে প্রদক্ষিণকারী গ্রহের বাসযোগ্যতা মূল্যায়নের জন্য অভিনব এই কম্পিউটার মডেল তৈরি করা হয়েছে। ঐতিহ্যগতভাবে বিভিন্ন গ্রহে প্রাণের সন্ধানে পানির উপস্থিতিকে গুরুত্ব দেওয়া হয়। এবার পানিনির্ভর মডেলের বাইরে তাপমাত্রা, বিপাকীয় কার্যকারিতাসহ অন্য বেশ কিছু বিষয়কে প্রাধান্য দিয়ে নতুন এই মডেল তৈরি করা হয়েছে।

ড্যানিয়েল আপাই বলেন, ‘পৃথিবীতে জীবের বেঁচে থাকার জন্য বিভিন্ন অবস্থার প্রয়োজন হয়। নির্দিষ্ট জীব সম্পর্কে তথ্য সংগ্রহ করে আমরা প্রশ্নের উত্তর জানার চেষ্টা করছি। আসলে প্রাণের বাসযোগ্যতা সহজে কোনো উত্তরের মাধ্যমে জানা যায় না। সম্ভাব্য উত্তর গণনা করার জন্য কম্পিউটার মডেল বিভিন্ন তথ্যের মধ্যে তুলনা করে। পানিকে একটি মূল কারণ বলে ধরে নেওয়ার পরিবর্তে আমরা জীবের প্রয়োজনীয় অবস্থাকে জীব মডেল হিসেবে বিবেচনা করছি। চারপাশের পরিবেশের উপস্থিতিকে আমরা আবাস্থল নির্ভর মডেল হিসেবে বোঝার জন্য ব্যবহার করছি।’

বিজ্ঞানীরা মূলত প্রাণ বা জীবের চাহিদা মূল্যায়ন করে বাসযোগ্যতা মূল্যায়নের মডেল তৈরি করেছেন। নতুন এ কম্পিউটার মডেল বিভিন্ন গ্রহের মিথেনোজেন নামের প্রাচীন জীবাণু মূল্যায়ন করে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button