International

মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্প প্রশাসনের হিসাব ভুল: এরদোগান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা পরিকল্পনাকে অপরিকল্পিত আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্প প্রশাসন ‘ভুল হিসাব’ করছে।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি (এএ) ও কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

এরদোগান বলেন, ‘দুর্ভাগ্যবশত যুক্তরাষ্ট্র আমাদের অঞ্চল সম্পর্কে ‘ভুল হিসাব’ করছে। ইতিহাস, মূল্যবোধ ও ঐতিহ্যকে উপেক্ষা করে এমন কোনো দৃষ্টিভঙ্গি কারও থাকা উচিত নয়।’ 

ট্রাম্প ফিলিস্তিনি জনগোষ্ঠীকে মিশর ও জর্ডানে পুনর্বাসন পরিকল্পনার জন্য চাপ দিচ্ছেন, যে প্রস্তাব উভয় দেশই বারবার প্রত্যাখ্যান করেছে।

ট্রাম্পের প্রস্তাবের প্রতি ইঙ্গিত করে এরদোগান ফিলিস্তিনিদের যে কোনো জোরপূর্বক স্থানচ্যুতির তীব্র নিন্দা জানিয়েছেন।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘এই জোরপূর্বক স্থানচ্যুতি অনুমোদন করা একেবারেই অগ্রহণযোগ্য। এটি হবে একটি সম্পূর্ণ নৃশংসতা।’

ডোনাল্ড ট্রাম্প প্রথমে প্রস্তাব দিয়েছিলেন, মিশর ও জর্ডান যেন গাজার ফিলিস্তিনিদের গ্রহণ করে। পরে তিনি আরো এগিয়ে গিয়ে গাজার ওপর মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পরিকল্পনা ঘোষণা করেন, যেখানে ফিলিস্তিনিদের নিজ দেশে ফেরার কোনো অধিকার থাকবে না।

ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করে মিশর তাদের অবস্থান স্পষ্ট করেছে। 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button