USA

সাংবাদিকদের সামনে কংগ্রেসম্যানের ফোন, যা করলেন ট্রাম্প

কয়েকটি নির্বাহী আদেশে সই নিয়ে শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের বিভিন্ন জিজ্ঞাসার জবাব দিচ্ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাঝখানেই তার ফোন বেজে ওঠে।

প্রথমবার কলটি কেটে দিয়ে কথা শুরু করেন ট্রাম্প। একটু পর আবারও কল আসে ফোনে। এবারও কেটে দেন তিনি।

ফোর্বস ব্রেকিং নিউজ প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, নির্বাহী আদেশ সই অনুষ্ঠানে নিজ দেশে গাড়ি উৎপাদন নিয়ে কথা বলছেন ট্রাম্প।

তিনি বলেন, আমরা গাড়ি চাই। আমরা গাড়ি তৈরি করতে চাই। আমরা চাই না কানাডা আমাদের গাড়ি তৈরি করুক। আমরা আমাদের গাড়ি তৈরি করতে চাই।

ঠিক সেই সময় ট্রাম্পের ফোনে কল আসে। তখন বাম পাশে ঘুরে ফোনটি হাতে নেন ট্রাম্প।

এর আগে তিনি সাংবাদিকদের বলেন, একটা ফোন কল এসেছে। আপনারা কিছু মনে করেছেন? এটা ছিল একজন কংগ্রেসম্যান।

পরে ফোনটি বামে রাখলে সাংবাদিকরা কলটি কোন কংগ্রেসম্যানের, তা ট্রাম্পের কাছে জানতে চান। জবাবে প্রেসিডেন্ট বলেন, আমি আপনাদের জানাব।

এরপর এক সাংবাদিক হার্ভার্ডের পাশাপাশি অন্য কোনো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বিদেশি শিক্ষার্থী ভর্তি বাতিল করার পরিকল্পনা আছে কিনা, তা ট্রাম্পের কাছে জানতে চান। সে সময় আবারও বেজে ওঠে ট্রাম্পের ফোন।

সেটি রিসিভ করে প্রেসিডেন্ট বলেন, এটা আরেক কংগ্রেসম্যান। তারা সবাই আমাদের অভিনন্দন জানাচ্ছে।

ওই সময় এক সাংবাদিক ট্রাম্পের ব্যবহৃত ফোনটি আইফোন কিনা, তা জানতে চান। উত্তরে ‘হ্যাঁ’ সূচক জবাব দেন প্রেসিডেন্ট ট্রাম্প।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button