International

হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত অনুমোদন ইরানি পার্লামেন্টে

ইরানের পার্লামেন্ট হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন দিয়েছে। এখন এই সিদ্ধান্ত তেহরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

ইরানি পার্লামেন্টে হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্তকে অনুমোদন করা হয়েছে। রোববার (২২ জুন) ইরানি টেলিভিশন এই তথ্য নিশ্চিত করেছে।

ইরানি টেলিভিশন জানিয়েছে, ইরানের পার্লামেন্ট হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন দিয়েছে। এখন এই সিদ্ধান্ত তেহরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

রোববার ভোরে ইরানের বিভিন্ন পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে মার্কিন হামলার পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

উল্লেখ্য, হরমুজ প্রণালী বিশ্বের তেল আমদানি-রফতানি তথা বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পথ। এটি সহজেই বন্ধ করার ক্ষমতা রাখে ইরান।

হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের মোট তেল ও গ্যাসের চালানের প্রায় এক-পঞ্চমাংশ পরিবহন করা হয়। প্রতি মাসে ৩ সহস্রাধিক জাহাজ যা সামুদ্রিক কার্গোর একটি উচ্চ শতাংশ হিসেবে ধরা হয়, এই চ্যানেল দিয়ে চলাচল করে থাকে। যেহেতু এই প্রণালীর নিয়ন্ত্রণ পুরোপুরিভাবে ইরানের হাতে, তাই যুদ্ধের ক্ষেত্রে এই প্রণালী চরম সঙ্ঘাতপূর্ণ অঞ্চলে পরিণত হবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button