USA

আমরা সব জায়গায় খুব ভালো করছি: ভোট দিয়ে বললেন ট্রাম্প

ভোট দিয়েছেন রিপাবলিকান মনোনীত প্রার্থী এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বলে জানান তিনি।

আজ মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পাম বিচে ম্যান্ডেল রিক্রিয়েশন সেন্টারে তিনি ভোট দেন। এ সময় সাবেক মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প তার সঙ্গে ছিলেন।

গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, নির্বাচনে জয়ের ব্যাপারে তিনি ‘খুব আত্মবিশ্বাসী’। তার দাবি, এমনকি তার কাছাকাছি ভোটও কেউ পাবে না।

ফলাফল ঘোষণায় বিলম্ব নিয়ে এ সময় তিনি হতাশা প্রকাশ করেন।

ট্রাম্প বলেন, ‘আমি খুব আত্মবিশ্বাসী বোধ করছি। আমি শুনেছি, আমরা সব জায়গায় খুব ভালো করছি।’

তিনটি প্রচারণার মধ্যে এটি ছিল ‘সেরা’, যোগ করেন তিনি।

দ্রুত নির্বাচনের উদাহরণ হিসেবে তিনি ফরাসি নির্বাচনকে উদ্ধৃত করেন। ট্রাম্প বলেন, ‘তারা সব অর্থ মেশিনে ব্যয় করেছে।’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button