Bangladesh

আ. লীগ নিষিদ্ধের দাবিতে অনড় ছাত্র-জনতা

আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বৃহস্পতিবার (৮ মে) রাতে শুরু হওয়া বিক্ষোভ এখনো চলছে।

শুক্রবার ভোরেও সেখানে অবস্থান রেখে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে নানা স্লোগান দেওয়া হচ্ছে।

এতে ক্রমেই নতুন করে যোগ দিচ্ছেন অনেকেই। যোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের পাশাপাশি অন্যান্য কয়েকটি দল ও সংগঠনের নেতাকর্মীরাও।

বৃহস্পতিবার রাত ১০টা থেকে এ অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অবস্থান কর্মসূচি চলছে।

এ কর্মসূচিতে এনসিপির পাশাপাশি যোগ দিয়েছে আপ বাংলাদেশ, ইসলামী ছাত্রশিবির, জুলাই ঐক্য, গণতান্ত্রিক ছাত্র সংসদ, কওমী মাদরাসার শিক্ষার্থী, ইনকিলাব মঞ্চসহ ছাত্র পক্ষের নেতাকর্মীরা। এ ছাড়াও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হচ্ছেন।

ধীরে ধীরে বড় হচ্ছে আন্দোলনরতদের সারি।

কর্মসূচিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, আপ বাংলাদেশের আলী আহসান জুনায়েদ, রাফে সালমান রিফাত, মোহাম্মদ হিযবুল্লাহ, শিবিরের দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ, ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদি প্রমুখ রয়েছেন।

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অংশ নিয়ে অবস্থান কর্মসূচিতে স্লোগান দেন নাহিদ ইসলামও। তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা।

কিন্তু আমাদের আবারও এই আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আন্দোলন করতে হচ্ছে।’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button