Trending

ইইউ পণ্যে ৫০, অ্যাপল আইফোনে ২৫ শতাংশ শুল্কের ঘোষণা ট্রাম্পের

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে আমদানি করা সব পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

শুক্রবার (২৩ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘আমাদের আলোচনায় কোনো অগ্রগতি হচ্ছে না! তাই আমি ইউরোপীয় ইউনিয়নের ওপর সরাসরি ৫০ শতাংশ শুল্কের সুপারিশ করছি, যা ২০২৫ সালের ১ জুন থেকে কার্যকর হবে।’

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, এই ঘোষণায় ইইউর সঙ্গে ট্রাম্পের বাণিজ্যযুদ্ধের নতুন একটি অধ্যায় সূচিত করল।

এর আগে, শুরুর দিকে তিনি ইইউয়ের অধিকাংশ পণ্যের ওপর ২০ শতাংশ শুল্কের প্রস্তাব দিয়েছিলেন।

পরে তা কমিয়ে ১০ শতাংশ করা হয় ৮ জুলাই পর্যন্ত সময়সীমা দিয়ে।

শুধু ইউরোপীয় পণ্যই নয়, যুক্তরাষ্ট্রের বাইরে তৈরি হওয়া আইফোনের ওপরও শুল্ক বসানোর হুমকি দিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, ‘আমি অনেক আগেই অ্যাপলের সিইও টিম কুককে জানিয়েছি, আমি চাই যুক্তরাষ্ট্রে বিক্রির জন্য নির্ধারিত আইফোনগুলো এখানেই তৈরি হোক, ভারত বা অন্য কোথাও নয়।’

মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, যদি সেটা না হয়, তবে অ্যাপলকে অন্তত ২৫ শতাংশ শুল্ক দিতে হবে।

হোয়াইট হাউসে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকেই ট্রাম্প একাধিক দেশকে লক্ষ্য করে শুল্ক আরোপ ও হুমকি দিয়ে যাচ্ছেন। এর মূল উদ্দেশ্য হলো—যুক্তরাষ্ট্রের উৎপাদন শিল্পকে জোরদার করা এবং বিদেশি প্রতিযোগিতার হাত থেকে কর্মসংস্থান রক্ষা করা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button