International

ইরানের পারমাণবিক স্থাপনায় সর্বশেষ স্যাটেলাইট ইমেজে অনেক গাড়ির আনাগোনা

যুক্তরাষ্ট্রের হামলার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, তারা ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক সমৃদ্ধকরণ স্থাপনাগুলো ‘সম্পূর্ণ ধ্বংস’ করে দিয়েছেন।

ম্যাক্সার থেকে পাওয়া সর্বশেষ স্যাটেলাইট ইমেজে ইরানের ফোর্দোর পারমাণবিক স্থাপনায় বিভিন্ন কার্যক্রম চালাতে ও গাড়ির আনাগোনা দেখা গেছে।

স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, ফোর্দোর পারমাণবিক স্থাপনায় ভারী নির্মাণ সামগ্রী দিয়ে কাজ চলছে। এই পারমাণবিক স্থাপনায় সম্প্রতি বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র।

২৯ জুনের ওই এলাকার স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, একটি এক্সকাভেটর ও ক্রেন দিয়ে পারমাণবিক স্থাপনার অ্যাক্সেস রাস্তার ওপর কাজ চলছে। যেখানে মার্কিন ‘বাঙ্কার-বাস্টার’ বোমার হামলা হয়েছে।

তার পাশেই পাহাড়ের আরো নিচের একটি ছবিতে দেখা যাচ্ছে একটি বুলডোজার ও ট্রাক।

নির্মাণ সামগ্রী চালু রয়েছে পারমাণবিক স্থাপনার সাইটের প্রবেশপথেও। যেখানে মার্কিন হামলার পর আবার ইসরাইলি বিমান হামলায়ও হয়েছিল।

পারমাণবিক অস্ত্র বিশেষজ্ঞ ডেভিড অলব্রাইট ২৮ জুনের স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে বলেন, এই নির্মাণকাজের মধ্যে থাকতে পারে-বিস্ফোরণে তৈরি গর্ত ভরাট, ক্ষয়ক্ষতির প্রকৌশলগত মূল্যায়ন ও তেজস্ক্রিয় নমুনা সংগ্রহ।

যুক্তরাষ্ট্রের হামলার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, তারা ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক সমৃদ্ধকরণ স্থাপনাগুলো ‘সম্পূর্ণ ধ্বংস’ করে দিয়েছেন।

এদিকে, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আএইএ মহাপরিচালক রাফায়েল গ্রোসি শুক্রবার বলেন, ইরান চাইলে ‘মাত্র কয়েক মাসের মধ্যেই’ পুনরায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ শুরু করতে পারে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button