Bangladesh

ইসকনের ১৭ সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ইসকন বাংলাদেশের ১৭ সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে।

বৃহস্পতিবার(২৮ নভেম্বর) বিএফআইইউ দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এ বিষয়ে নির্দেশনা দিয়ে তাদের অ্যাকাউন্ট জব্দ করার নির্দেশ দিয়েছে বলে সংস্থার সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জব্দ হওয়া হিসাবগুলোতে মালিকানা ব্যক্তি এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামে থাকা হিসাব অন্তর্ভুক্ত থাকবে। এসব হিসাব থেকে আগামী ৩০ দিন পর্যন্ত কোনো লেনদেন করা যাবে না। তবে প্রয়োজনে এ সময়সীমা বাড়ানোর সুযোগ রয়েছে।

যাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে তাদের মধ্যে আছেন: চন্দন কুমার ধর ওরফে চিন্ময় কৃষ্ণ দাস, কার্ত্তিক চন্দ্র দে, অনিক পাল, সরোজ রায়, সুশান্ত দাস, বিশ্ব কুমার সিংহ, চন্ডিদাস বালা, জয়দেব কর্মকার, লিপী রানী কর্মকার, সুধামা গৌর দাস, লক্ষণ কান্তি দাশ, প্রিয়তোষ দাশ, রূপন দাস, রূপন কুমার ধর, আশীষ পুরোহিত, জগদীশ চন্দ্র অধিকারী এবং সজল দাস।

এই লেনদেন স্থগিতের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালার প্রাসঙ্গিক ধারা কার্যকর থাকবে। বিএফআইইউ’র পাঠানো চিঠিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম, জাতীয় পরিচয়পত্রের তথ্য এবং হিসাব স্থগিতের অন্যান্য তথ্য অন্তর্ভুক্ত রয়েছে। এ ছাড়া হিসাবের সঙ্গে সম্পর্কিত দলিল, যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি এবং লেনদেন বিবরণী চিঠি পাওয়ার তারিখ থেকে দুই কার্যদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button