USA

এবার সম্প্রচারমাধ্যমের বিরুদ্ধে মামলা ঠুকলেন ট্রাম্প!

যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প গতকাল বৃহস্পতিবার মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএসের বিরুদ্ধে মামলা করেছেন। অক্টোবরের শুরুতে টেলিভিশন চ্যানেলটিতে ‘৬০ মিনিটস’ নামের অনুষ্ঠানে প্রচারিত ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিসের এক সাক্ষাৎকারকে কেন্দ্র করে এই মামলা করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, মামলার অভিযোগে  ট্রাম্প ‘সাক্ষাৎকারটি বিভ্রান্তিকর’ বলে উল্লেখ করেছেন ।

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ফেডারেল আদালতে এই মামলা করা হয়। এতে অভিযোগ করা হয়, ওই সাক্ষাৎকারে গাজায় ইসরায়েল-হামাস যুদ্ধ নিয়ে করা একটি প্রশ্নে কমলার ভিন্ন দুটি উত্তর প্রচার করেছে সিবিসি। তবে ভিন্ন ওই দুটি উত্তর কী ছিল, তা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়নি। এই মামলায় ১ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।

সিবিএসের এক মুখপাত্র বলেছেন, ‘৬০ মিনিটস অনুষ্ঠানটি নিয়ে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। ট্রাম্প সিবিএসের বিরুদ্ধে যে মামলাটি করেছেন, সেটির গ্রহণযোগ্যতা নেই। এর বিরুদ্ধে আমরা শক্তভাবে লড়ব।’

কমলার সাক্ষাৎকারকে কেন্দ্র করে ট্রাম্প বারবার সিবিএস নেটওয়ার্ককে আক্রমণ করে আসছিলেন। নির্বাচিত হলে তিনি নেটওয়ার্কটির অনুমোদন বাতিল করবেন বলেও হুমকি দিয়েছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button