Trending

কানাডা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধে লিপ্ত থাকবে: ট্রুডো

অদূর ভবিষ্যতেও কানাডা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধে লিপ্ত থাকবে বলে সাফ জানিয়ে দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপের একদিন পর বৃহস্পতিবার (৬ মার্চ) এ কথা জানান তিনি।

ট্রুডো জানান, কানাডা শুল্কের বিষয়ে ট্রাম্প প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ অব্যাহত রাখবে। তার লক্ষ্য হলো ব্যবস্থাগুলো অপসারণ করা।

তিনি বলেছেন, “আমি নিশ্চিত করতে পারি যে, আমরা অদূর ভবিষ্যতে মার্কিন যুক্তরাষ্ট্রের শুরু করা বাণিজ্য যুদ্ধের মধ্যে থাকব।

কানাডা দুইদিন আগে ৩০ বিলিয়ন কানাডিয়ান ডলারের মার্কিন পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে। ট্রাম্প প্রশাসন তাদের শুল্ক প্রত্যাহার না করা পর্যন্ত এই ব্যবস্থাগুলো বহাল থাকবে বলে জানিয়েছে ট্রুডো। 

১ ফেব্রুয়ারি কানাডা ও মেক্সিকোর ওপর ২৫ শতাংশ শুল্ক কার্যকরের ঘোষণা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাস্প। মঙ্গলবার (৪ মার্চ) থেকেই নতুন এই শুল্ক কার্যকর হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button