Trending

ক্ষতিকর উপাদান থাকায় ক্যান ফিরিয়ে নিলো কোকাকোলা

যুক্তরাজ্যে ‘অল্প সংখ্যক’ কোকাকোলা ও অ্যাপেলটাইজার পানীয়ের ক্যানে বিপজ্জনক মাত্রায় ক্লোরেটের মতো বিষাক্ত পদার্থ থাকায় তা সরিয়ে নিতে বলেছে কোকাকোলার সহযোগী ও বটলিং পার্টনার সংস্থা।

এই সিদ্ধান্তের ফলে ৩৩০ মিলিলিটারের কোকা কোলা, ডায়েট কোক, কোকা কোলা জিরো ও স্প্রাইট জিরো ক্যানগুলি সরিয়ে নেয়া হয়েছে। সরানো হয়েছে ২৫০ মিলিলিটার মাপের অ্যাপলটাইজার পানীয়ের ক্যানও৷

বুধবার (২৯ জানুয়ারি) কোকাকোলার বটলিং পার্টনার সংস্থা জানায়, এই সিদ্ধান্তটি পানীয়গুলির অন্যান্য সাইজের ক্যান বা কাঁচ-প্লাস্টিকের বোতলের ক্ষেত্রে কার্যকর হবে না।

কোকাকোলা কর্তৃপক্ষের মতে, এটি একটি প্রতিরোধমূলক সিদ্ধান্ত, কারণ ক্লোরেটের উচ্চমাত্রা থাকলে তাতে নিম্নমানের খাদ্য নিরাপত্তা ঝুঁকি থাকে, তাও যদি এমন পানীয় বা খাদ্য প্রায়ই খাওয়া হয়।

কিন্তু শিশুদের জন্য বা থাইরয়েড বা কিডনির দুর্বলতা থাকা মানুষদের জন্য ক্লোরেট বাকিদের তুলনায় বেশি ক্ষতিকারক হতে পারে বলেও সাবধান করে সংস্থাটি।

অনেকটা যুক্তরাজ্যের মতোই, চলতি সপ্তাহের শুরুতে বেলজিয়াম, লুক্সেমবুর্গ ও নেদারল্যান্ডসের বাজার থেকে সরিয়ে নেয়া পণ্যের তালিকায় ছিল কোকাকোলা, ফ্যান্টা, স্প্রাইট, মিনিট মেড ও ফিউড টি’র কিছু পরিচিত সাইজের বোতল বা ক্যান।

সোমবার কোকাকোলার বটলিং পার্টনার জানায়, বেলজিয়ামের একটি কারখানায় স্বাভাবিকের চেয়ে বেশি মাত্রায় ক্লোরেট থাকায় এই সব পানীয় সরিয়েছে তারা।

ইউরোপিয়ান ইউনিয়নের জরুরি সতর্কতা ব্যবস্থা দ্রুত ডেনমার্ক, পর্তুগাল ও রোমানিয়ার স্বাস্থ্য বিভাগকে সতর্ক করে। একইসাথে এই ক্ষতিকারক পানীয়গুলো এই সব দেশের বাজারে বিক্রি হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছে তারা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button