Science & Tech

অ্যাপলের প্রসেসরে নিরাপত্তা ত্রুটি, সাইবার হামলার ঝুঁকিতে আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীরা

অ্যাপলের তৈরি এম২, এম৩, এ১৫, এ১৭ প্রসেসরের ‘স্পেকুলেটিভ ইজাকশন’ সুবিধায় দুটি নিরাপত্তা ত্রুটির সন্ধান পেয়েছেন জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির একদল গবেষক। নিরাপত্তা ত্রুটিগুলো কাজে লাগিয়ে হ্যাকাররা চাইলেই দূর থেকে আইফোন, আইপ্যাড ও ম্যাক কম্পিউটার ব্যবহারকারীদের ই-মেইল ও ক্রেডিট কার্ডসহ ব্যক্তিগত বিভিন্ন তথ্য চুরি করতে পারে। ফলে আইফোন, আইপ্যাড ও ম্যাক কম্পিউটার ব্যবহারকারীরা সাইবার হামলার ঝুঁকিতে রয়েছেন।

জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষকদের তথ্যমতে, ‘স্পেকুলেটিভ ইজাকশন’ সুবিধায় এসএলএপি এবং এফএলওপি নামের দুটি নিরাপত্তা ত্রুটি পাওয়া গেছে। নিরাপত্তা ত্রুটিগুলো এম২, এম৩, এ১৫, এ১৭ প্রসেসরের মেমোরি সেফটি নিরাপত্তা সুবিধা এড়িয়ে হ্যাকারদের তথ্য সংগ্রহের সুযোগ করে দেয়।

অ্যাপলের প্রসেসরে থাকা স্পেকুলেটিভ ইজাকশন সুবিধা মূলত ব্যবহারকারীদের কাজের ধরন পর্যালোচনা করে বিভিন্ন কাজের পরামর্শ দিয়ে থাকে। কিন্তু এতে ত্রুটি থাকায় মাঝেমধ্যে ভুল ফলাফল দেখা যায়। আর এই ভুল ফলাফলের তথ্য কাজে লাগিয়ে আইফোন, আইপ্যাড ও ম্যাক কম্পিউটার থেকে ব্যবহারকারীদের বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারে হ্যাকাররা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button