Bangladesh

চট্টগ্রামে মধ্যরাতে ভয়াবহ আগুন

চট্টগ্রামের নগরীর উত্তর কাট্টলী এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

রবিবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছে স্থানীয়রা।

উত্তর কাট্টলীর সিডিএ আবাসিক এলাকার ১নং রোডের পদ্ম পুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

সেখানে একাধিক ফার্নিচারের দোকান ও গাড়ির গ্যারেজ আছে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্র গণমাধ্যমকে জানায়, একাধিক স্টেশনের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ২টা ১০ মিনিটের সময় আগুন লাগার খবর আসে।

শেষ খবর পাওয়া পর্যন্ত রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গেছে।

তাৎক্ষণিকভাবে এ ঘটনায় ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button