International

জাপানের প্রধানমন্ত্রী পদেই থাকছেন ইশিবা

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা পার্লামেন্টারি ভোটে জয়ী হয়েছেন। ফলে দেশটির প্রধানমন্ত্রী হিসেবেই থাকছেন তিনি। সোমবার পার্লামেন্টারি ভোটে আইনপ্রণেতারা ইশিবার পক্ষে সমর্থন দিয়েছেন। সেপ্টেম্বরে ফুমিও কিশিদার পদত্যাগের পর ৬৭ বছর বয়সী ইশিবা প্রধানমন্ত্রী পদে আসেন। গত মাসের নির্বাচনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) তার সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা হারালে, নতুন চ্যালেঞ্জের মুখে পড়েন তিনি।

ইশিবার সামনে অপেক্ষা করছে একাধিক চ্যালেঞ্জ। দলের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব, অর্থনৈতিক সংকট এবং আন্তর্জাতিক সম্পর্কের অনিশ্চিত ভবিষ্যৎ মোকাবিলা করে টিকে থাকতে হবে তাঁকে। একটি সংখ্যালঘু সরকারের প্রধান হিসেবে ইশিবাকে বিরোধী দলগুলোর সঙ্গে সমঝোতার মাধ্যমে বিল ও বাজেট পাসের চ্যালেঞ্জও মোকাবিলা করতে হবে।

সমালোচনার জন্য পরিচিত ইশিবার রাজনৈতিক জীবনযাত্রা একেবারে খোলামেলা; যা তাঁকে ভোটারদের মধ্যে জনপ্রিয় করে তুলেছিল। তবে, এলডিপির দীর্ঘকালীন ক্ষমতার মধ্যে একাধিক কেলেঙ্কারি ও দুর্বল অর্থনীতি আস্থাহীনতার প্রধান কারণ। 

ইশিবা এর আগে প্রতিরক্ষা ব্যয় দ্বিগুণ করার এবং অর্থনৈতিক পুনর্গঠন করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে তাঁর সরকারকে এখন একাধিক সংকট মোকাবিলা করতে হবে। বিশেষত বিদেশি বাণিজ্য ও অর্থনৈতিক নীতি নিয়ে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button