Bangladesh

ডেঙ্গুতে দুই সপ্তাহে ২৩ জনের মৃত্যু

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মশাবাহিত এই রোগে সেপ্টেম্বরের দুই সপ্তাহে মোট ২৩ জনের মৃত্যু হলো। সব মিলিয়ে এ বছর ডেঙ্গু আক্রান্ত ১০৬ জন প্রাণ হারিয়েছেন। শনিবার এক দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ডেঙ্গু আক্রান্ত ৫৪৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, নতুন মারা যাওয়া তিনজনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দু’জন এবং উত্তর সিটি করপোরেশনে একজন রয়েছেন। ৫৪৮ নতুন রোগীর মধ্যে ঢাকার দক্ষিণ সিটিতে ১৯০ জন, উত্তর সিটিতে ১৬৯ জন, ঢাকার বাইরে ৪৬ জন, বরিশাল সিটির বাইরে ৫৪ জন, চট্টগ্রাম সিটির বাইরে ২৪ জন, খুলনায় ২০ জন, ময়মনসিংহে ২৪ জন, রংপুরে ১২ জন ও রাজশাহীতে ৯ জন। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ মাসের ১৪ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৩ জনের মৃত্যু হয়েছে। আর এই সময়ে রোগী শনাক্ত হয়েছে পাঁচ হাজার ৭৪৮ জন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে গত ১ জানুয়ারি থেকে শনিবার পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৫৮৯ জন। আর ১০৬ জন মারা গেছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button