International

তুরস্কের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সংস্থায় ভয়াবহ হামলা

তুরস্কের অন্যতম প্রধান প্রতিরক্ষা সংস্থা তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ ইনকর্পোরেটেড (টিইউএসএএস) লক্ষ্য করে ভয়াবহ সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া বলেন, হামলায় বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছে।

স্থানীয় গণমাধ্যমে প্রচারিত ঘটনাস্থলের ফুটেজে দেখা গেছে, আঙ্কারা থেকে ৪০ কিলোমিটার উত্তরে ছোট্ট শহর কাহরামানকাজানে বিশাল ধোঁয়ার মেঘ ও বড় ধরনের আগুন জ্বলছে।

ঘটনাস্থলে একটি বিকট বিস্ফোরণ এবং গোলাগুলির শব্দ পাওয়া যায়। এ সময় আগ্নেয়াস্ত্র হাতে এক ব্যক্তিকে দৌড়াতে দেখা গেছে।

আঙ্কারার মেয়র মনসুর ইয়াভাস জানিয়েছেন, গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা কোম্পানি ইউএসএএস-এ হামলার ঘটনায় তিনি মর্মাহত।

রাষ্ট্রীয় মালিকানাধীন আনাদোলু এজেন্সি জানিয়েছে, ঘটনাস্থলে জরুরি সেবা পাঠানো হয়েছে।

তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ ইনকর্পোরেটেডকে তুরস্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ও বিমান কোম্পানি বলা হয়ে থাকে। দেশটির প্রথম যুদ্ধ বিমান তৈরি করে এই কোম্পানি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button