USA

নিউ জার্সিতে দাবানল ছড়িয়ে পড়ায় সরিয়ে নেয়া হলো ৩ হাজার বাসিন্দাকে

অগ্নিকাণ্ডের ফলে রাজ্যের মধ্য দিয়ে যাওয়া একটি প্রধান মহাসড়ক গার্ডেন স্টেট পার্কওয়ের একটি অংশও বন্ধ করে দেয়া হয়েছে।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যে দাবানলের তীব্রতা বেড়ে যাওয়ায় প্রায় তিন হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

দাবানলে হাজার হাজার একর জমি পুড়ে গেছে এবং শত শত স্থাপনা হুমকির মুখে পড়েছে। রাজ্যের ফায়ার সার্ভিস মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

নিউইয়র্ক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

নিউ জার্সি ফরেস্ট ফায়ার সার্ভিস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ এক পোস্টে জানিয়েছে, স্থানীয় সময় রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত জোন্স রোডের দাবানল ওশান কাউন্টি জুড়ে ভয়াবহ আকার ধারণ করেছে। দাবানলের আগুন ১০ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে তারা জানায়।

আগুন ৩২০০ একর জমিতে ছড়িয়ে পড়ার খবর প্রকাশের মাত্র দুই ঘণ্টা পরেই ৮,৫০০ একরে আগুন লেগে যায় বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, অসংখ্য অগ্নিনির্বাপণ ও উদ্ধার কর্মীদের সাথে দমকল, বুলডোজার এবং স্থল কর্মীদের মোতায়েন করা হয়েছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনের কারণ তদন্তাধীন রয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আগুনের সূত্রপাত হয়েছিল একটি বিশাল গ্রামীণ উপকূলীয় বাস্তুতন্ত্রে, যা পাইন ব্যারেন্স নামে পরিচিত। যা মার্কিন পূর্ব উপকূলের বৃহত্তম সুরক্ষিত ভূমি অঞ্চলগুলোর মধ্যে একটি।

রাজ্যের পরিবেশ সুরক্ষা বিভাগ জানিয়েছে, নিউ জাসির্তে গত মার্চ মাসে একটি সরকারি খরা সতর্কতা জারি করা হয়েছিল।

জার্সি সেন্ট্রাল পাওয়ার অ্যান্ড লাইট এক্স-এ এক পোস্টে জানিয়েছে, প্রায় ২৫ হাজার গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।

অগ্নিকাণ্ডের ফলে রাজ্যের মধ্য দিয়ে যাওয়া একটি প্রধান মহাসড়ক গার্ডেন স্টেট পার্কওয়ের একটি অংশও বন্ধ করে দেয়া হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button