Science & Tech

পৃথিবীতে যে সময় বিলুপ্তির মুখে পড়েছিল মানুষ

বর্তমানে সারা বিশ্বের জনসংখ্যা ৮২০ কোটির বেশি। প্রতি ঘণ্টায় পৃথিবীর জনসংখ্যা বাড়ছে প্রায় ৯ হাজার। কিন্তু অতীতে একসময় পুরো পৃথিবীতে মানুষের সংখ্যা কমতে কমতে মাত্র ১ হাজার ২৮০ জনে এসে ঠেকেছিল। সায়েন্স সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, প্রায় ৯ লাখ বছর আগে পৃথিবী থেকে প্রায় ৯৯ শতাংশ মানুষ বিলুপ্ত হয়ে গিয়েছিল। এর ফলে সে সময় পৃথিবীর মোট জনসংখ্যা ছিল মাত্র ১ হাজার ২৮০ জন।

একটি কম্পিউটার মডেলের ওপর ভিত্তি করে গবেষণা চালিয়ে বিজ্ঞানীরা জানান, গবেষণায় পরিসংখ্যানগত পদ্ধতি ব্যবহার করে ৩ হাজার ১৫৪টি বর্তমান মানব জিনোম থেকে জেনেটিক তথ্য বিশ্লেষণ করা হয়েছে। এতে দেখা যায়, ৯৮ দশমিক ৭ শতাংশ মানুষ হারিয়ে গেছে। মানুষের সংখ্যা কমে যাওয়ার কারণে নতুন হোমিনিন প্রজাতির উত্থান ঘটে। সেই উত্থানের পথেই আধুনিক মানুষ ও নিয়ান্ডারথালদের বিকাশ ঘটে।

কেন মানুষ বিলুপ্তির মুখে পড়েছিল, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো কারণ জানাতে পারেননি বিজ্ঞানীরা। মধ্য–প্লাইস্টোসিন রূপান্তর নামে পরিচিত সেই সময়কালে মহাদেশটি অনেক ঠান্ডা ও শুষ্ক ছিল। আর তাই বিজ্ঞানীদের ধারণা, আফ্রিকার জলবায়ুর কারণে মানুষের সংখ্যা হয়তো কমে গিয়েছিল। এ বিষয়ে বিজ্ঞানী ই-হুয়ান প্যান জানান, মানুষের প্রজাতির বিলুপ্তির বিবর্তনের ধারায় পরবর্তী সময় একটি নতুন ক্ষেত্র উন্মোচিত হয়েছে।

ইস্ট চায়না নরমাল ইউনিভার্সিটির বিজ্ঞানী ই-হুসুয়ান প্যান জানিয়েছেন, নতুন গবেষণা অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। সে সময় মানুষ কীভাবে বিপর্যয়কর জলবায়ু পরিবর্তন কাটিয়ে উঠেছিল বা প্রকৃতি কীভাবে মস্তিষ্কের বিবর্তনকে ত্বরান্বিত করেছে, তা এখনো অজানা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button