International

পেরুতে বিক্ষোভ সমাবেশে সংঘর্ষে আহত ৭৫

সংঘর্ষে ৫৫ জন পুলিশ কর্মকর্তা ও ২০ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

দক্ষিণ আমেরিকার দেশ পেরুর রাজধানীতে এক বিক্ষোভ সমাবেশে সহিংসতায় বুধবার কমপক্ষে ৫৫ জন পুলিশ কর্মকর্তা ও ২০ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জোসে জেরি।

বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, জোসে জেরি এক সপ্তাহেরও কম সময় আগে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

জেরি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় বলেছেন, ‘৫৫ জন পুলিশ কর্মকর্তা ও ২০ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।’

পেরুর সাবেক প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তেকে অভিশংসিত করার কয়েকদিন পর, রাজধানী লিমায় কংগ্রেসের কাছে হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নেয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button