International

যুদ্ধবিরতি: ট্রাম্পের ঘোষণা, নিশ্চয়তা দেয়নি ইরান-ইসরাইল

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ঘোষিত যুদ্ধবিরতির বিষয়ে ইরান কিংবা ইসরাইলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিয়তা দেয়া হয়নি। ট্রাম্প বলেছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দুই পক্ষের মধ্যে সম্পূর্ণ যুদ্ধবিরতি কার্যকর হবে। তবে বাস্তবে পরিস্থিতি ভিন্নমাত্রায় উত্তপ্ত হয়ে উঠছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, কাতারের আল-উদেইদ বিমানঘাঁটিতে তেহরানের হামলা ছিল যুক্তরাষ্ট্রের ‘সার্বভৌমত্ব ও ভূখণ্ডের বিরুদ্ধে আগ্রাসনের’ জবাব। পররাষ্ট্র মন্ত্রণালয়ের টেলিগ্রাম অ্যাকাউন্টে এক বিবৃতিতে তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি আবার কোনো আক্রমণ চালায়, ইরান প্রতিশোধে আবারও প্রস্তুত থাকবে। ওদিকে ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম মেহর জানিয়েছে, তেল আবিবের উপকণ্ঠে রামাত গান অঞ্চলের বাসিন্দাদের ‘জরুরি ভিত্তিতে এলাকা ছাড়ার’ নির্দেশ দিয়েছে তেহরান। এই সতর্কতা আসে ঠিক সেই সময়, যখন ইসরাইলি সেনাবাহিনীর এক মুখপাত্র তেহরানের একটি এলাকায় হামলার সম্ভাব্য প্রস্তুতির কথা বলে সেখানকার লোকজনকেও সরিয়ে নিতে বলে। ওদিকে ইরানের রাজধানী তেহরানের উত্তর ও পূর্বাঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে মেহর নিউজ। শহরের আরও কিছু জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা গেলেও নির্দিষ্ট শহরের নাম প্রকাশ করা হয়নি। সরকারি সংবাদসংস্থা ইরনা জানিয়েছে, রাজধানীর বিভিন্ন অংশে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে এবং সেখান থেকেই বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button