International

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পরিকল্পনা, কানাডার বিরুদ্ধে ‘প্রতিশোধ’ নিলেন ট্রাম্প

আগামী সেপ্টেম্বর মাসে কানাডা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করেছে বলে জানান দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি। বুধবার (৩০ জুলাই) তার এমন মন্তব্য প্রকাশ্যে আসার পরেই কড়া বার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শেষমেশ ট্রাম্প কানাডার বিরুদ্ধে একপ্রকার প্রতিশোধ নিলেন। 

শুক্রবার (১ আগস্ট) বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প কানাডার শুল্ক বাড়িয়ে নতুন করে ৩৫ শতাংশ করেছেন। হোয়াইট হাউস বলছে, নতুন নির্বাহী আদেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার বিরুদ্ধে শুল্ক ২৫ শতাংশ থেকে বৃদ্ধি করে ৩৫ শতাংশ করেছে। এটি ১ আগস্ট থেকেই কার্যকর হয়েছে। 

মার্ক কার্নির ঘোষণার পর ট্রাম্প গতকাল বলেছিলেন, কানাডার সঙ্গে একটি বাণিজ্য চুক্তি করা অনেক কঠিন হবে। তিনি বলেছিলেন, ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য কানাডার পদক্ষেপ মার্কিন-কানাডা বাণিজ্য চুক্তিকে হুমকির মুখে ফেলবে। 

এর আগে মার্ক কার্নি বলেন, আসন্ন জাতিসংঘ সাধারণ অধিবেশনে কানাডা আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। কার্নি বলেছেন, একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের সম্ভাবনা এখন চোখের সামনে ধ্বংস হয়ে যাচ্ছে।

সংবাদ সম্মেলনে মার্ক কার্নি জানান, তিনি ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে এই ঘোষণা নিয়ে কথা বলেছেন। কার্নির এমন ঘোষণার পরেই কানাডার ওপর ট্রাম্পের শুল্কের নতুন খড়গ নেমে আসলো। 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

International

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে নারাজ জার্মানি

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে নারাজ জার্মানিজার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস বলেছেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কোনো পরিকল্পনা নেই বার্লিনের। দেশটির বিরুদ্ধে ইসরাইলের গণহত্যায় সহায়তার অভিযোগ রয়েছে। খবর ডেইলি সাবাহর

শুক্রবার পর্তুগালের প্রধানমন্ত্রী লুইস মন্টেনিগ্রোর সঙ্গে এক সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষকে (পিএ) পৃথক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কোনো কারণ নেই।

তিনি ইসরাইল ও ফিলিস্তিনিদের মধ্যে আলোচনার মাধ্যমে একটি সমাধানের প্রয়োজনীয়তা পুনর্ব্যক্ত করেছেন। 

এর আগে চলতি সপ্তাহে স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে ঘোষণা দিয়েছে, মে মাসের শেষ নাগাদ তারা ফিলিস্তিনকে আলাদা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। এরপরই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় ইসরাইল। 

এদিকে পর্তুগালের প্রধানমন্ত্রীর জানান, তার দেশ প্রাথমিকভাবে এ পদক্ষেপ নেবে না। গত বছর ৭ অক্টোবর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি আগ্রাসন শুরু হওয়ার পর সম্প্রতি ইউরোপজুড়ে গাজাবাসী তথা ফিলিস্তিনের প্রতি সমর্থন বাড়তে শুরু করেছে। 

সংঘাতের প্রথমদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর অধিকাংশই ইসরাইলকে সমর্থন করলেও ব্যাতিক্রম ছিল কয়েকটি পশ্চিমা দেশ। তাদের মধ্যে স্পেন ও আয়ারল্যান্ড ও নরওয়ে অন্যতম। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন সময়ে বিশ্বের ১৪৩টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button