USA

যুক্তরাষ্ট্রে কনসার্টে ‘সহকর্মীর’ সঙ্গে আলিঙ্গন: এবার সেই নারী নির্বাহীরও পদত্যাগ

যুক্তরাষ্ট্রে ব্যান্ড দল কোল্ডপ্লের কনসার্ট চলাকালে বড় পর্দায় দেখা যাওয়া এক যুগলের আলিঙ্গনের দৃশ্য ভাইরাল হওয়ার ঘটনায় আলোচনায় আসা সেই নারী নির্বাহীও এবার পদত্যাগ করেছেন। তিনি মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাস্ট্রোনোমারের মানবসম্পদ বিভাগের প্রধান কর্মকর্তা।

বিবিসিকে দেওয়া এক বিবৃতিতে অ্যাস্ট্রোনোমার কোম্পানি বলেছে, তাদের প্রধান মানবসম্পদ কর্মকর্তা ক্রিস্টিন ক্যাবট আর সেখানে কাজ করছেন না। তিনি পদত্যাগ করেছেন। এর আগে গত সপ্তাহে একই ঘটনায় কোম্পানির সিইও অ্যান্ডি বায়রন পদত্যাগ করেন। কনসার্টের ঘটনাকে কেন্দ্র করে কোম্পানি তাঁকে ছুটিতে পাঠালে ও তাঁর বিরুদ্ধে তদন্তের ঘোষণা দিলে তিনি চাকরি ছাড়েন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের ফক্সবোরোর জিলেট স্টেডিয়ামে ব্রিটিশ ব্যান্ডদল কোল্ডপ্লের কনসার্ট চলাকালে স্টেডিয়ামের বিশাল পর্দায় হঠাৎ এক নারী ও এক পুরুষের ছবি ভেসে ওঠে। তাঁরা আলিঙ্গনবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে গানের তালে দুলছিলেন। ক্যামেরায় ধরা পড়তে দেখে মুহূর্তেই তাঁরা মুখ লুকানোর চেষ্টা করেন। মার্কিন গণমাধ্যম তাঁদের ‘সহকর্মী’ হিসেবে শনাক্ত করে। তবে ভিডিওতে থাকা দুজনের পরিচয় স্বাধীনভাবে নিশ্চিত হতে পারেনি বিবিসি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি লাখ লাখ বার দেখা হয়। এরপর এটি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে, মিম তৈরি হয় এবং বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানেও এ নিয়ে মজা করা হয়।

ওই যুগলকে ক্যামেরা থেকে হঠাৎ লুকিয়ে পড়তে দেখে কোল্ডপ্লে ব্যান্ডের প্রধান গায়ক ক্রিস মার্টিন মঞ্চ থেকে দর্শকদের উদ্দেশে বলেন, ‘তাঁরা হয়তো প্রেম করছেন অথবা তাঁরা খুব লাজুক।’

এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি লাখ লাখ বার দেখা হয়। এটি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে, মিম তৈরি হয় এবং বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানেও এ নিয়ে মজা করা হয়।

ওই যুগলকে ক্যামেরা থেকে হঠাৎ লুকিয়ে পড়তে দেখে কোল্ডপ্লে ব্যান্ডের প্রধান গায়ক ক্রিস মার্টিন মঞ্চ থেকে দর্শকদের উদ্দেশে বলেন, তাঁরা হয়তো প্রেম করছেন অথবা তাঁরা খুব লাজুক।

ইন্টারনেটে অনেকে ওই যুগলকে শনাক্ত করার চেষ্টা করছিলেন। ঘটনাটি ঘিরে নানা গুঞ্জনও ছড়াতে শুরু করে। এ অবস্থায় অ্যাস্ট্রোনোমার এক বিবৃতি দিয়ে জানায়, তারা বিষয়টি তদন্ত করবে। তবে তারা ভিডিওর কথা সরাসরি উল্লেখ করেনি। একই সঙ্গে জানানো হয়, কোম্পানির সিইওকে ছুটিতে পাঠানো হবে।

এ বক্তব্যের পরের দিন কোম্পানি ঘোষণা দেয়, বায়রন পদত্যাগ করেছেন। তথ্য–উপাত্ত, বিশ্লেষণ পদ্ধতি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে কাজ করা কোম্পানিটি আরও জানায়, সহপ্রতিষ্ঠাতা ও প্রধান পণ্য কর্মকর্তা পিট ডেজয়কে অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

দায়িত্ব নেওয়ার পর ডেজয় বলেন, ‘গত কয়েক দিনের ঘটনা যেভাবে সংবাদমাধ্যমে গুরুত্ব পেয়েছে, তা খুব কম কোম্পানির ক্ষেত্রেই দেখা যায়। আর আমাদের মতো ছোট ডেটা ও এআই স্টার্টআপের ক্ষেত্রে তো তা দূরের কথা।’

ডেজয় উল্লেখ করেন, কোম্পানিটি অনেকটা রাতারাতি পরিচিত এক নাম হয়ে উঠেছে। প্রতিষ্ঠানটি নিজেদের লক্ষ্যে এগিয়ে যাবে ও দারুণ কিছু করার প্রতিশ্রুতি পূরণ করবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button