USA

যুক্তরাষ্ট্রে বন্যায় ১০ জনের প্রাণহানি

যুক্তরাষ্ট্রের টেক্সাসে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় ১০ জন নিহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় কমপক্ষে ১০ জনের প্রাণহানি হয়েছে। কর্মকর্তারা শুক্রবার (১৩ জুন) জানিয়েছেন, এ দুর্যোগে আরো বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।

স্থানীয় সম্প্রচারমাধ্যম কেইএনএস৫-এর সূত্রে এএফপি জানিয়েছে, টেক্সাসের সান অ্যান্তোনিও নগরীতে বৃহস্পতিবার সকালে প্রবল বর্ষণে রাস্তাগুলো আকস্মিক বন্যায় প্লাবিত হলে যানবাহনগুলো পানির স্রোতে রাস্তা থেকে নিকটবর্তী একটি খালে পড়ে যায়।

সম্প্রচারমাধ্যমটি আরো জানিয়েছে, সান অ্যান্তোনিও ফায়ার ডিপার্টমেন্ট কমপক্ষে আরো চারজন নিহতের সন্ধান করছে।

এদিকে নগরীর কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার বিকেল নাগাদ নিহতের সংখ্যা ১০ জনে পৌঁছেছে।

সান অ্যান্তোনিওর মেয়র রন নিরেনবার্গ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় বলেন, ‘এ সপ্তাহের আকস্মিক বন্যায় আমরা যাদের হারিয়েছি এবং যারা তাদের প্রিয়জনদের সন্ধান চালিয়ে যাচ্ছেন তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।’

তিনি আরো বলেন, ‘প্রতিকার ও উদ্ধার প্রচেষ্টায় যুক্ত আমাদের সান অ্যান্তোনিওর ফার্স্ট রেসপন্ডার এবং তাদের পরিবারের প্রতি আমি কৃতজ্ঞতা জানাতে চাই।’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button