Bangladesh

শেখ হাসিনা ও তার পরিবারের প্লট বাতিলের দাবিতে রূপগঞ্জে রাজউকের কার্যালয় ঘেরাও

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের লোকজনের অবৈধ প্লট বাতিলের দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল শাখা কার্যলয় ঘেরাও কর্মসূচি পালন করেছে পূর্বাচলের ক্ষতিগ্রস্ত অধিবাসীরা।

শনিবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার পূর্বাচল উপশহরের ১ নম্বর সেক্টর এলাকার শাখা কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়।

পূর্বাচল অধিবাসী অধিকার আদায় আন্দোলনের প্রধান সমন্বয়ক দুলাল হোসেনের নেতৃত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শাহ আলম অভি, আনোয়ার, সাহেদ প্রধান, মুন্না, শিক্ষিকা সানজিদা আক্তার ও আমেনা বেগমসহ আরো অনেকে।

এ সময় অধিবাসী বলেন, পূর্বাচলের প্রকৃত জমির মালিক তথা অধিবাসীদের বঞ্চিত করে বিগত সময়ে শেখ হাসিনার পরিবারসহ তার পাঁচ হাজার নেতাকর্মীর নামে বিশেষ ক্ষমতা আইনে প্লট লুটপাট করেছে। নানা অনিয়নের মাধ্যমে বরাদ্দ নেয়া বিগত সরকারের দোসরদের সকল প্লট বরাদ্দ বাতিল চাই। দাবি আদায় না হলে আমাদের বাপ দাদার ভিটে মাটির ওপর দিয়ে যাওয়া ৩০০ ফুট সড়ক বন্ধ করে অবরোধ করে কঠোর কর্মসূচি দেয়া হবে।

পরে রাজউকের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান তারেক ক্ষতিগ্রস্ত অধিবাসীদের মোবাইলে তাদের নামে বরাদকৃত প্লট বাতিলের বিষয়ে আলোচনা করা হবে বলে আশ্বস্ত করলে বিক্ষুব্ধ অধিবাসীরা ঘেরাও কর্মসূচি স্থগিত করেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button