Science & Tech

স্মার্টফোন ছাড়াই মস্তিষ্ক থেকেই সরাসরি কল

ভাবুন তো, কেমন হবে যদি  স্মার্টফোন ছাড়াই সরাসরি মগজ থেকে আরেকজনের মস্তিষ্কে কল করতে পারেন? ভাবছেন,

 বিজ্ঞান কল্পকাহিনি এটা? না, কল্পনাকে বাস্তবে রূপ দিতে চলেছে ইলন মাস্ক।

এমনই প্রযুক্তি উদ্ভাবনের তালে আছেন ?পৃথিবীর শীর্ষ ধনকুবের ও স্পেস এক্সের কর্ণধার ইলন মাস্ক। যদিও এই উদ্ভাবন অনেকটাই এগিয়েছে। ইতিমধ্যেই মাস্ক নিউরালিংক চিপ ও ইন্টারফেস তৈরি করেছেন, যা মানুষের মস্তিষ্কে বসানো হবে। এটি দিয়েই স্মার্টফোন নিয়ন্ত্রণ করা যাবে। এদিন এক্স পস্ন্যাটফর্মে সেই সংক্রান্ত একটি পোস্ট করেছেন টেসলা কর্তা।

তার দাবি, ভবিষ্যতে পৃথিবী থেকে উধাও হবে সমস্ত স্মার্টফোন।

 ফোনে যা যা করা হয়, তা এই চিপের সাহায্যেই হয়ে যাবে।

নিউরালিংক কোম্পানির সিইও তিনি, এই কোম্পানি ব্রেন চিপ প্রযুক্তির ওপর কাজ শুরু করেছে। এতদিন

 সায়েন্স ফিকশন ছবিগুলোতে যা দেখা গিয়েছে, তা এবার বাস্তবে করতে চলেছেন তিনি। যদিও ইতিমধ্যে সফল একটি ট্রান্সপস্ন্যান্ট করেছে নিউরালিংক। এক্স পস্ন্যাটফর্মে নিজের একটি এআই জেনারেটেড ছবি পোস্ট করছেন তিনি।

ছবি থেকে বোঝা যাচ্ছে,  ফোনের মতো মস্তিষ্ক থেকে নিয়ন্ত্রণ হবে সবকিছু। এই পোস্টে তিনি নিউরালিংক ইন্টারফেস এবং এক্স

 ফোনের কথা বলেছেন। অর্থাৎ আগামীদিনে এই সংক্রান্ত কিছু করার পরিকল্পনা, তার থাকলেও থাকতে পারে। এমনিতে খামখেয়ালি মন্তব্যের জন্য সোশ্যাল মিডিয়ায় চর্চায় থাকেন ইলন মাস্ক।

তিনি বলেন, ইউজার এবার থেকে ভাবনা দিয়েই

 স্মার্টফোন নিয়ন্ত্রণ করতে পারবেন। আরও একটি পোস্টে তিনি জানিয়েছে, ভবিষ্যতে ফোনের দরকার পড়বে না। আপনি শুধু নিউরালিংক দেখতে পাবেন।

নিউরালিংক হলো এক রকম রোবোটিক প্রযুক্তি, যা আপনার মস্তিষ্কের সঙ্গে যুক্ত হবে। যেহেতু এটি একটি চিপ, তাই ভাবনা দিয়েই  স্মার্টফোন, ট্যাব এবং কম্পিউটার নিয়ন্ত্রণ করা যাবে। সম্পূর্ণ ওয়্যারলেস উপায়ে ডেটা সরবরাহ হবে। ঠিক যেমন ওয়্যারলেস ইয়ারফোনে গান শোনা হয়। ভবিষ্যতে এ রকমই একটি ডিভাইস ইনস্টল করা হবে মস্তিষ্কে, যা আরও বেশি উন্নত হবে এবং সেটি দুনিয়া থেকে  মোবাইল ফোন মুছে ফেলবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button