International

উত্তরের ময়লাবাহী বেলুনের জবাবে দক্ষিণ কোরিয়ার লাউড স্পিকার

ছয় বছরের মধ্যে এই প্রথম উত্তর কোরিয়ার বিরুদ্ধে লাউড স্পিকারে প্রচারণা শুরু করার ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়া থেকে দক্ষিণের দিকে ময়লাবাহী বেলুন উড্ডয়নের জবাবে এ পদক্ষেপ নিচ্ছে দেশটি।

গত শনি ও রোববার উত্তর কোরিয়ার ৩শ’র বেশি বেলুন সীমান্ত এলাকায় পাওয়া যায়। প্রায় ৮০ বেলুন দক্ষিণে গিয়ে পড়েছে। সেগুলোতে বর্জ্য কাগজ ও প্লাস্টিক শিট ছিল।

এসব বেলুনের জবাবে দক্ষিণ কোরিয়ার লাউড স্পিকার সম্প্রচার শুরুর ঘোষণায় উত্তর কোরিয়া এখনও কোনও প্রতিক্রিয়া জানায়নি। কিন্তু উত্তর কোরিয়া এই লাউডস্পিকারে প্রচারকে যুদ্ধের সামিল হিসাবেই দেখে এবং অতীতে তারা এই লাউডস্পিকার উড়িয়ে দেওয়ার হুমকিও দিয়েছে।

গতমাসে দক্ষিণ কোরিয়া থেকে প্রচারণা সম্বলিত লিফলেট পাঠানোর জেরে উত্তর কোরিয়া অন্তত ২০০ ময়লা ভরা বেলুন পাঠিয়েছিল দক্ষিণের সীমান্ত এলাকায়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button