USA

নির্বাচনে জিতলে উপদেষ্টা হিসেবে মাস্ককে চান ট্রাম্প

আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্ককে নিজের মন্ত্রিসভা বা উপদেষ্টা পদে দেখতে চান যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমানে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন তিনি। খবর এএফপির।
সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি একজন স্মার্ট মানুষ। যদি তিনি আমার নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভা কিংবা আমার উপদেষ্টা পদে আসতে রাজি হন তাহলে আমি খুব খুশি হবো। তিনি অত্যন্ত মেধাবী মানুষ। আগামী নভেম্বর মাসে প্রেসিডেন্ট নির্বাচন হবে যুক্তরাষ্ট্রে। সেই নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ট্রাম্প, যিনি ২০১৬ সালের নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনকে পরাজিত করে দেশের প্রেসিডেন্ট হয়েছিলেন।

২০২০ সালের নির্বাচনে অবশ্য তিনি পরাজিত হন ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে। এবারের নির্বাচনেও ট্রাম্প-বাইডেনের দ্বৈরথের কথা ছিল। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে প্রার্থিতা প্রত্যাহার করেছেন বাইডেন। তার স্থলে নতুন প্রার্থী হয়েছেন যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস। 
এদিকে ইলন মাস্ক সরাসরি কখনো রাজনীতি করেছেন বা রাজনৈতিক দলের সদস্য হয়েছেন বলে শোনা যায়নি, তবে বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে মাঝে মাঝেই তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন। যুক্তরাষ্ট্রের বর্তমানে প্রতিটি বৈদ্যুতিক গাড়ি ক্রয়ের ক্ষেত্রে ক্রেতাকে ৭ হাজার ৫০০ ডলার কর দিতে হয়। 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button