International

“ইসরায়েলি বিমান হামলায় লেবাননে মার্কিন নাগরিক নিহত”

ইসরাইলের বিমান হামলায় লেবাননে কামাল আহমদ জাওয়াদ নামে যুক্তরাষ্ট্রের এক নাগরিক নিহত হয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রের মিশিগানের ডিয়ারবর্নের বাসিন্দা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে জাওয়াদ এর বন্ধু হামজাহ তার মৃত্যু সম্পর্কে খবরটি নিশ্চিত করেছেন
জাওয়াদের মৃত্যুর খবর ডেমোক্রেটিক ইউএস রিপ্রেজেন্টেটিভ রাশিদা তালাইবের কার্যালয়ও নিশ্চিত করে। কামেল জাওয়াদ প্যালেস্টাইন যুক্তরাষ্ট্রের কংগ্রেসওম্যানের নির্বাচনী এলাকার একজন প্রতিনিধি।

তার মেয়ে নাদিন জাওয়াদ এক বিবৃতিতে জানান, তার বাবা মঙ্গলবার লেবাননে নিরীহ মানুষের জীবন বাঁচানোর চেষ্টাকালে নিহত হয়েছেন। তিনি বয়স্ক এবং প্রতিবন্ধীদের সাহায্যের জন্য একটি হাসপাতালের কাছে থাকতে চেয়েছিলেন।

হোয়াইট হাউসের এক মুখপাত্র পৃথক বিবৃতিতে বলেন, জাওয়াদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার পরিবার ও বন্ধুদের জন্য আমাদের গভীর সমবেদনা। লেবাননের অনেক বেসামরিক নাগরিকের মতো তার মৃত্যুর ঘটনাও একটি ট্র্যাজেডি।ডেট্রয়েট নিউজ জানায়,জাওয়াদ তার বৃদ্ধ মায়ের যত্ন নিতে লেবাননে ছিলেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button