International

পাকিস্তানে রেলস্টেশনে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২৪, আহত ৫৩

পাকিস্তানের কোয়েটা রেলস্টেশনে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৪ জন নিহত ও ৫৩ জন আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ ও হাসপাতাল কর্মকর্তাদের বরাতে জানিয়েছে সংবাদমাধ্যম ডন।

কোয়েটা বিভাগের কমিশনার হামজা শাফকাত নিহতের সংখ্যা নিশ্চিত করে বলেন, এটি একটি আত্মঘাতী বোমা বিস্ফোরণ। রেল কর্তৃপক্ষকে ট্রেন সেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

তিনি জানান, বেসামরিক নাগরিক ছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্যও নিহত হয়েছেন।

নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) বিস্ফোরণের দায় স্বীকার করেছে।

এক সপ্তাহ আগে বেলুচিস্তানের মাসতুং জেলায় মেয়েদের একটি স্কুল ও হাসপাতালের কাছে বোমা বিস্ফোরণে পাঁচ শিশুসহ আটজন নিহত হওয়ার পর আজ এই ঘটনা ঘটল।

দেড় মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর গত ১১ অক্টোবর থেকে কোয়েটা ও পেশোয়ারের মধ্যে ট্রেন চলাচলের ঘোষণা দিয়েছিল পাকিস্তান রেলওয়ে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button