USA

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় ৫ জন নিহত

যুক্তরাষ্ট্রের উইসকনসিন রাজ্যের ম্যাডিসনে একটি খ্রিস্টান স্কুলে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে হামলাকারীসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত সাতজন। স্থানীয় পুলিশের বরাত দিয়ে এ খবর জানিয়েছে দ্য গার্ডিয়ান।

প্রতিবেদন মতে, আজ সোমবার দুপুরে ম্যাডিসনের অ্যাবানড্যান্ট লাইফ ক্রিশ্চিয়ান স্কুলে বন্দুক হামলা চালানো হয়। এলোপাতাড়ি গুলিতে হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একটা শিশুও রয়েছে।

ম্যাডিসন পুলিশ প্রধান শোন বার্নস বলেছেন, নিহতদের মধ্যে বন্দুকধারীও রয়েছে বলে মনে করা হচ্ছে। হামলার পরপরই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তারা স্কুলের আশপাশের রাস্তা বন্ধ করে দেয়।
 
এ ঘটনায় একটি তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ম্যাডিসন পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘একটি তদন্ত চলমান রয়েছে। নতুন কোনো তথ্য পেলেই তা প্রকাশ করা হবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button