USA

দাবানলে লস অ্যাঞ্জেলেসের ক্ষয়ক্ষতি দেখলেন ট্রাম্প

দায়িত্ব নেওয়ার পর নিজের প্রথম সফরে দাবানলে পুড়ে যাওয়া ক্যালিফোর্নিয়ায় গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার দাবানলে ক্ষয়ক্ষতি পরিদর্শন করতে সেখানে যান ট্রাম্প। চলতি মাসের শুরুতে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহরে ভয়াবহ দাবানল আঘাত হানে।
এদিকে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ এক নিমেষে বন্ধ করতে পারে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। দেশটির এক সিদ্ধান্তেই সঙ্গে সঙ্গে যুদ্ধ বন্ধ হয়ে যেতে পারে। এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি এতদিন কেন সেটা ঘটল না তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন তিনি। পূর্ব ইউরোপের যুদ্ধ বন্ধ করার জন্য সৌদি আরবের কী করা উচিত, সেটাও বলে দিয়েছেন ট্রাম্প। ট্রাম্প বলেছেন, সৌদি আরব ও তেল রপ্তানিকারী অন্য দেশগুলোর উচিত অবিলম্বে তেলের দাম কমিয়ে দেওয়া। তা হলেই রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ বন্ধ হয়ে যাবে। সুইজারল্যান্ডের দাভোস শহরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভা চলছে। সেখানেই স্থানীয় সময় গত বৃহস্পতিবার ভার্চুয়ালি যুক্ত হয়ে ফোরামের ব্যবসায়ী নেতাদের উদ্দেশে বক্তব্য দেন ট্রাম্প। এর আগে দাবানল নিয়ন্ত্রণে ট্রাম্পের অন্যতম সমালোচক-ডেমোক্র্যাটিক গভর্নর গ্যাভিন নিউসমের নেতৃত্বে রাষ্ট্রীয় জরুরি অবস্থা মোকাবিলায় নিন্দা জানান ট্রাম্প। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা সত্ত্বেও, লস অ্যাঞ্জেলেসের বিমানবন্দরে এয়ার ফোর্স ওয়ান অবতরণ করার পর ট্রাম্পকে স্বাগত জানান নিউসম। এর আগে উত্তর ক্যারোলিনায় যান ট্রাম্প। যেখানে সেপ্টেম্বরে রাজ্যের পশ্চিম অংশে ভয়াবহ হারিকেন আঘাত হেনেছিল। সেই ক্ষয়ক্ষতি পরিদর্শন করেন মার্কিন প্রেসিডেন্ট। দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন করে দাবানল শুরু হওয়ার পর ট্রাম্প সেখানে গেলেন। জানা গেছে, স্থানীয় কর্মকর্তারা এখনো শুষ্ক ও ঝড়ো বাতাস নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন যা আগুনকে আরও বাড়িয়ে তোলে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button