International

পেরুতে ফুড কোর্টের ছাদ ধসে নিহত ৩, আহত ৭৪

উত্তর পেরুর একটি ব্যস্ত শপিং সেন্টারের ফুড কোর্টের ছাদ ধসে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৭৪ জন।

শুক্রবার (২২ ফেব্রুয়ারি) ওই শপিং সেন্টারের কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছেন। পেরুর রাজধানী লিমা থেকে বার্তা সংস্থা এজেন্সি ফ্রান্স-প্রেস (এএফপি) এ খবর জানায়।

রাজধানী লিমা থেকে প্রায় ৫০০ কিলোমিটার উত্তরে অবস্থিত দেশের তৃতীয় বৃহত্তম শহর ট্রুজিলোর রিয়েল প্লাজা শপিং কমপ্লেক্সে এই ধসের ঘটনা ঘটে।

এ ঘটনায় শতাধিক দমকলকর্মী এবং পুলিশ কর্মকর্তা ধ্বংসস্তূপ থেকে জীবিতদের উদ্ধারে কাজ করছেন। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে, ছাদ ধসের সময় শপিং মলের ফুড কোর্টে কয়েক ডজন পরিবার ছিল।

আমেরিকা টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে দমকল বিভাগের কমান্ডার গেলকুই গোমেজ বলেছেন, এখনো পর্যন্ত আমাদের কাছে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে দু’জন পুরুষ এবং একজন মহিলা আছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় আগে ২০ জন আহত হওয়ার কথা বলেছিল। তবে স্থানীয় সরকারি স্বাস্থ্য কর্মকর্তা আনিবাল মরিলো বলেন, আহতের সংখ্যা বেড়ে ৭৪ জনে দাঁড়িয়েছে। তাদের কাছের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ১০ জন শিশু রয়েছেন। মরিলো আরপিপি রেডিওকে জানিয়েছেন আহত ১১ জনের অবস্থা গুরুতর।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button