USA

অঙ্গরাজ্য হতে রাজি হলে বিনামূল্যে গোল্ডেন ডোম পাবে কানাডা : ট্রাম্প

তারা যদি ‘আকর্ষণীয়’ এই প্রস্তাব যদি ফিরিয়ে দেয়, তাহলে গুনতে হবে ৬ হাজার ১০০ কোটি ডলার।

যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হতে রাজি হলে কানাডাকে বিনামূল্যে গোল্ডেন ডোম দেয়ার লোভ দেখিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (২৮ মে) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে করা এক বার্তায় এমন প্রস্তাব দেন তিনি।

ট্রাম্প বলেন, কানাডা যদি ৫১তম অঙ্গরাজ্য হিসেবে যুক্তরাষ্ট্রে যুক্ত হয়, তাহলে তাদেরকে এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম বিনামূল্যে প্রদান করা হবে। তবে তারা যদি ‘আকর্ষণীয়’ এই প্রস্তাব যদি ফিরিয়ে দেয়, তাহলে এর জন্য তাদেরকে ব্যয় করতে হবে ৬ হাজার ১০০ কোটি ডলার।

উল্লেখ্য, গত সপ্তাহে ট্রাম্প গোল্ডেন ডোম নামে একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম উদ্বোধন করেন। এই সিস্টেমটি সর্বাধুনিক এবং যুক্তরাষ্ট্রের ভূখণ্ডের বাইরেও বিশাল অঞ্চলজুড়ে নিরাপত্তা পরিষেবা দিতে সক্ষম। প্রতিবেশী দেশগুলো চাইলে অর্থের বিনিময়ে এই প্রতিরক্ষা সিস্টেমের পরিষেবা নিতে পারবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button