International

পারমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র ব্যবহারের মহড়া করবে রাশিয়া-বেলারুশ

বেলারুশের প্রতিরক্ষামন্ত্রী জানান, অবশ্যই আমরা আমাদের রুশ সহকর্মীদের সাথে মিলে এ ধরনের অস্ত্র ব্যবহারের পরিকল্পনা করব।

রাশিয়ার সাথে যৌথ মহড়ায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ন্যাটোর পূর্ব সীমান্তের কাছে ‘জাপদ-২০২৫’ মহড়ার সময় রুশ পরমাণু-সক্ষম ওরেশনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুশীলন করা হবে।

বুধবার বেলারুশ এ তথ্য জানিয়েছে।

সাবেক সোভিয়েত রাষ্ট্র বেলারুশ রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ মিত্র এবং অর্থনৈতিক ও সামরিকভাবে দেশটির ওপর নির্ভরশীল। ২০২২ সালে ইউক্রেনে রুশ আগ্রাসনের সময় মস্কোকে নিজেদের ভূখণ্ডও ব্যবহার করতে দিয়েছে বেলারুশ।

কিয়েভ, পোল্যান্ডসহ বাল্টিক দেশগুলো বারবার বেলারুশে সামরিক কর্মকাণ্ডের ব্যাপারে উদ্বেগ জানালেও রাশিয়া বলেছে, বছরের শেষ নাগাদ ওরেশনিক মোতায়েন করবে।

বেলারুশের প্রতিরক্ষামন্ত্রী জানান, অবশ্যই আমরা আমাদের রুশ সহকর্মীদের সাথে মিলে এ ধরনের অস্ত্র ব্যবহারের পরিকল্পনা করব।

গত বছরের শেষের দিকে ইউক্রেনের দনিপ্রো শহরকে ওরেশনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার স্থান হিসেবে বেছে নেয় রাশিয়া। তবে, ওই সময় পারমাণবিক ওয়ারহেড ছাড়াই পরীক্ষা চালানো হয়।

বেলারুশের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘আমরা আমাদের পশ্চিম এবং উত্তর সীমান্তের পরিস্থিতি দেখতে পাচ্ছি। বসে থেকে সেখানকার সামরিকীকরণ এবং সামরিক কার্যকলাপ দেখতে পারি না।’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button