International

একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ বলেছেন, তারা বেশ কয়েকটি প্রজেক্টাইল শনাক্ত করেছে, যেগুলোকে স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বলে ধারণা করা হচ্ছে।

উত্তর কোরিয়া বুধবার (২২ অক্টোবর) একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ অন্যান্য বিশ্বনেতারা দক্ষিণ কোরিয়ায় শীর্ষ সম্মেলনে যোগদানের মাত্র এক সপ্তাহ আগে এই উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া।

বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ বলেছেন, তারা বেশ কয়েকটি প্রজেক্টাইল শনাক্ত করেছে, যেগুলোকে স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বলে ধারণা করা হচ্ছে।

সেনাবাহিনী আরো জানিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো ‘উত্তর হুয়াংহে প্রদেশের জুংহও এলাকা থেকে বুধবার স্থানীয় সময় সকাল ৮টা ১০ মিনিটে উৎক্ষেপণ করা হয়।’

গত জুন মাসে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন লি জে-মিয়ং। তার দায়িত্ব নেয়ার পর এটিই প্রথম উৎক্ষেপণটি।

এদিকে ট্রাম্প জানিয়েছেন, তিনি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সাথে আবারো বৈঠক করার আশায় আছেন আর তা সম্ভবত এ বছরই। এর আগে তার প্রথম মেয়াদে দুইজনের মধ্যে একাধিকবার বৈঠক হয়েছে।

অন্যদিকে,উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, কিম ভবিষ্যতে আলোচনার জন্য প্রস্তুত।

এই মাসে রাশিয়া ও চীনের শীর্ষ কর্মকর্তাদের অংশগ্রহণে একটি সামরিক কুচকাওয়াজে উত্তর কোরিয়া তাদের ‘সবচেয়ে শক্তিশালী’ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছে। পিয়ংইয়ং বলছে, নতুন হোয়াসং-২০ ক্ষেপণাস্ত্র যেকোনো জায়গায় আঘাত হানতে সক্ষম।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button